মানুষ আমাদের ‘আফ্রিকার ব্রাজিল’ বলে ডাকে: হাকিমি 

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
১৩ জুন ২০২৬, ০৭:৪৪আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪৪

বিশ্বকাপে মরক্কো কী করতে পারে তা কাতারে প্রমাণ হয়েছে। সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল। শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে আফ্রিকার বড় শক্তি আশরাফ হাকিমিরাই। কাতারের পর এবার তাদের লক্ষ্য কী? উত্তর আমেরিকা বিশ্বকাপে চ্যালেঞ্জটাই তাদের কেমন? এসব নিয়েই আজ মেটলাইট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলতে হলো তাদের। মরক্কোর কোচ ও অধিনায়ক দুজনেই সামনের দিকে তাকালেন। নিজেদের ‘আফ্রিকার ব্রাজিল’ বলে শোনালেন আশাবাদের কথাও। 

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচের আগে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি আত্মবিশ্বাসের সুরে বলেছেন যে, “তার দল এই বড় মঞ্চে জ্বলে উঠতে এবং একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে পুরোপুরি প্রস্তুত।” 

শুক্রবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হাকিমি ব্রাজিল দলের শক্তির কথা স্বীকার করেন— বিশেষ করে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসা করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন যে, মরক্কোও এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। 

হাকিমি বলেন, “আমার মনে হয় ব্রাজিল জাতীয় দল সম্পর্কে সবাই জানে। আমরা ভিনিসিয়ুসের খেলার মান সম্পর্কে অবগত। এর আগেও আমি তার মুখোমুখি হয়েছি। সে অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড়।” 

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডার জোর দিয়ে বলেন যে, ব্রাজিলের আক্রমণভাগকে রুখতে কোনও একক লড়াই নয়, বরং দলগত প্রচেষ্টার প্রয়োজন হবে। তিনি বলেন, “ভিনিসিয়ুস এবং ব্রাজিলের বাকি বিশ্বমানের খেলোয়াড়দের বিরুদ্ধে রক্ষণভাগ সামলাতে হলে আমাদের দল হিসেবে ডিফেন্ড করতে হবে। আমরা এটি নিয়ে কাজ করেছি এবং আমরা প্রস্তুত। ব্যক্তিগতভাবে, আমি একটি দারুণ ম্যাচ খেলতে এবং ভালো পারফরম্যান্স দেখাতে নিজেকে প্রস্তুত ও আত্মবিশ্বাসী মনে করছি।”  

হাকিমি মরক্কোর শক্তির কথাও তুলে ধরেন এবং বিশ্বাস করেন যে, বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য তাদের স্কোয়াডের রয়েছে। তার মতে, ‘‘আমরা জানি আগামীকাল আমরা কার মুখোমুখি হচ্ছি, আমরা তাদের মান এবং খেলোয়াড়দের সম্পর্কে জানি। কিন্তু আমাদেরও নিজস্ব যোগ্যতা আছে। মানুষ আমাদের ‘আফ্রিকার ব্রাজিল’ বলে ডাকে এবং আমাদের দলে দারুণ দক্ষতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে।” 

সমর্থকদের উদ্দেশে বার্তা 

২৭ বছর বয়সী এই ডিফেন্ডার মরক্কোর সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। জাতীয় দলকে সমর্থন করতে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পাড়ি দেওয়া ভক্তদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “মরক্কোর সমর্থকদের সমর্থনের ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। তারা জাতীয় দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আমি নিশ্চিত যে তারা আগামীকাল আমাদের সমর্থন দিতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। আপনারা যেমন আমাদের নিয়ে গর্বিত, আমরাও আপনাদের নিয়ে গর্বিত।” 

চার বছর আগে কাতারে স্পেন এবং পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে বিশ্বমঞ্চ কাঁপিয়ে দিয়েছিল মরক্কো। দলটির কোচ ওয়াহবি আত্মবিশ্বাসের সুরে বলছেন যে, মরক্কো মোটেও দুর্বল কোনও দল নয়। ২০৩০ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হওয়ায় এবার তাদের ওপর ভালো করার চাপ আরও অনেক বেশি। 

আমরা কাউকে ভয় পাই না 

দোভাষীর মাধ্যমে সাংবাদিকদের ওয়াহবি বলেছেন, “(ব্রাজিল) আমাদের ভয় পাচ্ছে না, আমরাও তাদের ভয় পাচ্ছি না। আমরা এখন একটি নতুন উচ্চতায় পৌঁছেছি, আমাদের এখন অনেক বেশি সম্মান করা হয়...। আমাদের এই অবস্থান ধরে রাখতে হবে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এখন থেকে মরক্কো যখনই কোনও প্রতিযোগিতায় নামবে, তাদের লক্ষ্য থাকবে ট্রফি জেতা।” 

আনচেলত্তির বই পড়ে প্রস্তুতি 

মরক্কোর অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলের সাবেক এই কোচ বলেন, “আমরা আমাদের মূল কৌশল খুব একটা পরিবর্তন করবো না।” ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির মনস্তত্ত্ব বোঝার জন্য তিনি তার লেখা সব বই পড়েছেন বলেও সাংবাদিকদের জানান। 

ব্রাজিলকে ভয় পাওয়ার কোনও কারণ নেই জানিয়ে তিনি বলেন, “আমাদের নিজস্ব কিছু নীতি ও মূল্যবোধ আছে, এবং আমরা জানি আমরা কাদের জন্য খেলছি। এই ম্যাচে কোনও দলই এককভাবে ফেভারিট নয়।” 

/এসটি/ 
সম্পর্কিত
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
আরও একটি ক্লাব কিনছেন মেসি
সর্বশেষ খবর
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন