ফেবারিট হয়েই মাঠে এমবাপ্পেরা, ২০০২ এর স্মৃতি নিয়ে সেনেগাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০২৬, ০০:৫৮আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:১৪

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স ‘আই’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সেনেগালের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) নিউ জার্সিতে ম্যাচটি শুরু হয়েছে।

ফরাসিরা কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট হলেও এই ম্যাচ ঘিরে বারবার ফিরে আসছে ২০০২ বিশ্বকাপের স্মৃতি। সেবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে বড় চমক দেখিয়েছিল সেনেগাল। ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল।

নিজের শেষ বিশ্বকাপ খেলতে আসা কোচ দিদিয়ের দেশমের হাতে রয়েছে তারকাখচিত এক স্কোয়াড। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ও দুর্দান্ত ফর্মে থাকা মাইকেল ওলিসেকে নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে আশাবাদী ফরাসিরা।

অন্যদিকে সেনেগালও এসেছে আত্মবিশ্বাস নিয়ে। সাদিও মানে, নিকোলাস জ্যাকসন ও ইসমাইলা সারকে ঘিরে গড়ে ওঠা দলটি আবারও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে।

সেনেগালের একাদশ: এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

/ইউএস/
সম্পর্কিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বশেষ খবর
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা