গোল করে রেকর্ডে ভাগ বসালেন এমাবাপ্পে

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
১৭ জুন ২০২৬, ০২:৪৬আপডেট : ১৭ জুন ২০২৬, ০২:৪৬

প্রথমার্ধে পারেননি। বিরতির পর গোল পেতে সময় লাগেনি ফ্রান্সের। আজকের বিশ্বকাপের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে  সামনে ইতিহাস গড়ার সুযোগটা পেয়ে লুফে নিয়েছেন। তারই গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে আছে। 

৬৬ মিনিটে ফ্রান্স অবশেষে গোলের দেখা পেলো। ওলিসের পাসে ডান পায়ে এমবাপ্পে মেন্দিকে পরাস্ত করেন।

আর এরই সঙ্গে ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৫৭ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডে ভাগ বসালেন।

বিশ্বকাপেও এমবাপের গোলসংখ্যা ঈর্ষণীয়। ফ্রান্সের জার্সিতে তার ৫৭ গোলের ১৩টিই এসেছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড ছুঁতে এমবাপ্পের দরকার আর মাত্র তিন গোল।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচ এটি। সামনে বাকি আরও। তাই এমবাপ্পে এককভাবে নতুন রেকর্ড গড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

/ইউএস/
সম্পর্কিত
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বশেষ খবর
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
কারিপাতা-দইয়ে মুচমুচে চিংড়ি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা