সমর্থকদের কাছে কৃতজ্ঞ: মেসি 

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ১০:৪১আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:৪১

বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরেও ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন ৩৮ বছর বয়সী। দুজনেরই এখন বিশ্বকাপে গোল ১৬টি।

ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেছেন, ‘পরিবার, সতীর্থ, যারা সবসময় পাশে থাকে, তাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করা সত্যিই দারুণ। আমি ভীষণ খুশি।’

বিশ্বকাপে টানা দুই শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার জন্য এই ফর্ম বড় আশা জাগাচ্ছে বলে মনে করছেন অনেকে। নিজের দল নিয়ে মেসি বলেছেন, ‘দলটা খুবই ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আমরা কঠিন ম্যাচ জিতেছি, শুরুটা জয় দিয়ে করা গুরুত্বপূর্ণ ছিল। সমর্থকদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আবারও প্রমাণ করেছে আর্জেন্টিনার ফুটবল কতটা জনপ্রিয়। আমরা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করতে পেরেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
সর্বশেষ খবর
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন