‘গোল না খাওয়াই এখন ব্রাজিলের সবচেয়ে বড় লক্ষ্য’

তানজীম আহমেদ, ফিলাডেলফিয়া (যুক্তরাস্ট্র) থেকে
১৯ জুন ২০২৬, ১২:৪৩আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:৪৩

প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে মূল্যবান পয়েন্ট হারানোর পাশাপাশি আগে গোলও হজম করতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তাই দ্বিতীয় ম্যাচের আগে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় চিন্তা এখন রক্ষণভাগ। হাইতির বিপক্ষে মাঠে নামার আগে সেই বার্তাই স্পষ্ট করে দিলেন দলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের এই সেন্টার-ব্যাক জানালেন, দলের প্রধান লক্ষ্যই হবে প্রতিপক্ষকে গোলের সুযোগ না দেওয়া। তার মতে, জয়ের ভিত্তি গড়ে ওঠে শক্ত রক্ষণ থেকেই।

গ্যাব্রিয়েল বলেন, “আমরা কোনও গোল হজম করতে চাই না। গোল না খেলে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে এটি শুধু ডিফেন্ডারদের দায়িত্ব নয়, পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা জানি, ক্লিন শিট কতটা গুরুত্বপূর্ণ।”

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর নিজেদের ভুলগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ব্রাজিলের খেলোয়াড়রা বিশ্বাস করেন, প্রথম ম্যাচের অভিজ্ঞতা পরের ম্যাচে আরও ভালো ফুটবল খেলতে সাহায্য করবে।

গ্যাব্রিয়েল বলেন, “আমরা ভালো শুরু করতে পারিনি, এটা আমরা স্বীকার করছি। ব্রাজিল সবসময় বলের নিয়ন্ত্রণ রাখতে চায় এবং খেলার গতি নির্ধারণ করতে চায়। প্রথম ম্যাচটি এখন অতীত। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি এবং হাইতির বিপক্ষে সেই উন্নতির ছাপ দেখাতে চাই।”

সংবাদ সম্মেলনে উঠে আসে তার সঙ্গে ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়াসের সম্পর্কের প্রসঙ্গও। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুজন ছিলেন প্রতিপক্ষ দলে। সেই ম্যাচে গ্যাব্রিয়েলের পেনাল্টি মিসের পর শিরোপা জেতে পিএসজি। তবে জয় উদযাপনের আগে মার্কিনিয়াস এগিয়ে এসে বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন।

সেই মুহূর্ত স্মরণ করে গ্যাব্রিয়েল বলেন, “ওটা আমার জন্য খুব কষ্টের সময় ছিল। কিন্তু মার্কিনিয়াস প্রথমে আমার কাছে আসেন, আমাকে সমর্থন দেন। এরপর উদযাপন করেন। তার ব্যক্তিত্ব এবং নেতৃত্বগুণের আমি বড় ভক্ত।”

মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর হাইতির বিরুদ্ধে ব্রাজিলের সামনে এখন দুটি লক্ষ্য—জয়ে ফেরা এবং রক্ষণে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আর সে কারণেই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি কথাই কথাই—‘গোল না খাওয়া।’

/এমএএল/ 
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন