মেসির ফাউল নিয়ে এবার ফিফায় অভিযোগ জানালো আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক 
২০ জুন ২০২৬, ০৩:৪০আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:৪০

উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে স্বপ্নের মতো। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অনভিপ্রেত ঘটনাও রয়েছে। ৩১ মিনিটে বল দখলের লড়াইয়ের সময় মেসি আলজেরিয়ার ‘নাম্বার ১০’ আইসা মান্দির পায়ে আঘাত করেন। এমন ফাউলে লাল কার্ডও পেতে পারতেন বলে দাবি অনেকের। অথচ রেফারি হলুদ কার্ডও দেখাননি। 

এনিয়ে ক্ষুব্ধ আলজেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মেসি লাল কার্ড না পাওয়ায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা। টুর্নামেন্টে আলজেরিয়ার প্রথম ম্যাচের রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ফিফার রেফারি কমিটির কাছে  চিঠি পাঠিয়েছে আলজেরিয়ান ফেডারেশন।

আলজেরিয়ার সংবাদমাধ্যমেও রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হচ্ছে। ‘লা পাত্রি নিউজ’ পত্রিকা তাদের সম্পাদকীয়তে প্রশ্ন তুলেছে যে, মেসির কি লাল কার্ড পাওয়া উচিত ছিল না? তারা এই ঘটনাটিকে আর্জেন্টাইন কিংবদন্তির ‘সহিংস আচরণ’ হিসেবে বর্ণনা করেছে। 

পাশাপাশি ‘টিএসএ’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৬ বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচে আলজেরিয়া ও আর্জেন্টিনার লড়াইয়ে একটি জঘন্য রেফারিং কেলেঙ্কারি ঘটেছে। পোলিশ রেফারি সাইমন কিংবা ভিএআর কেউই বিষয়টিকে গুরুতর হিসেবে দেখেনি।’ 

এমনকি আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহারেজও রেফারির সমালোচনায় বলেছিলেন, ‘এই ফাউল অন্য কেউ করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে তাকে।’ 

এই অভিযোগের পর এর অগ্রগতি নিয়ে আর কিছু জানা যায়নি। ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
মেসির বাবার মৃত্যুর ভুয়া খবরে চাকরি হারালেন আর্জেন্টিনার উপস্থাপক 
মাত্র ৭১ সেকেন্ডেই এগিয়ে মরক্কো, সাইবারির বিদ্যুৎ গতির গোল
অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস, ৯৬ বছরে প্রথমবার পরপর দুই জয়
সর্বশেষ খবর

নেইমারহীন ব্রাজিল কী পরিকল্পনা নিয়ে মাঠে নামছে
নেইমারহীন ব্রাজিল কী পরিকল্পনা নিয়ে মাঠে নামছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার