জার্মানিকে জেতানোর পুরস্কার পাচ্ছেন উন্দাভ

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৬, ০৯:১৮আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:১৮

বিশ্বকাপে বেঞ্চ থেকে নেমে আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন ডেনিজ উন্দাভ। আইভরি কোস্টের বিপক্ষে জোড়া গোল করে জার্মানিকে নকআউট পর্বে তোলার পুরস্কার পাচ্ছেন এই ফরোয়ার্ড! আগামী ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ হুলিয়ান নাগেলসমান। 

শনিবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘ই’ ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন স্টুটগার্টের এই ফরোয়ার্ড। তার দুই গোলেই ২-১ ব্যবধানে জয় পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে ২০১৪ সালের পর এবারই প্রথম নকআউটের স্বাদ পেতে যাচ্ছে জার্মানি। এর আগে কুরাসাওয়ের বিপক্ষেও বদলি হিসেবে নেমে গোল করেছিলেন উন্দাভ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাগেলসমান বলেছেন, ‘হয়তো পরের ম্যাচে সে শুরু থেকেই খেলতে পারে। অবশ্য প্রত্যেক খেলোয়াড়ই শুরুর একাদশে থাকতে চায়। তবে আমার মনে হয়, বর্তমান ভূমিকাতেও সে বেশ খুশি আছে।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন উন্দাভ। শনিবার জোড়া গোলে জার্মানির হয়ে শেষ আট ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯টি। ফলে তাকে শুরুর একাদশে দেখতে চাওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

উন্দাভকে শুরু থেকে খেলানোর জন্য বাড়তে থাকা চাপের কথা স্বীকার করলেও নাগেলসমান ভীষণ সতর্ক। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোল করা, আর বর্তমান ভূমিকায় উন্দাভ যেভাবে কার্যকর হচ্ছেন, তাতে তার ছন্দ নষ্ট করার ঝুঁকি নিতে চান না তিনি।

চলতি মৌসুমে বুন্দেসলিগায় ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন উন্দাভ। এছাড়া ২০০২ সালে মিরোস্লাভ ক্লোসার পর প্রথম জার্মান ফুটবলার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন তিনি। 

উন্দাভ ম্যাচের পর বলেছেন, ‘এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জয়। আজ আমরা দারুণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছি। এই টুর্নামেন্টে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিলের রেকর্ড ভেঙে নেদারল্যান্ডসের ইতিহাস
মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি
বিশ্বকাপের হাজারতম ম্যাচে মুখোমুখি জাপান-তিউনিসিয়া
সর্বশেষ খবর
ভিক্টর হুগোর দ্বিশতবর্ষ উপলক্ষ্যে ঢাকায় সৌধের বিশেষ আয়োজন
ভিক্টর হুগোর দ্বিশতবর্ষ উপলক্ষ্যে ঢাকায় সৌধের বিশেষ আয়োজন
বেসামরিকদের সুরক্ষায় ইসরায়েলি বাহিনীই সেরা: নেতানিয়াহু
বেসামরিকদের সুরক্ষায় ইসরায়েলি বাহিনীই সেরা: নেতানিয়াহু
যে বাবারা শুধু চরিত্র নন, হয়ে উঠেছিলেন প্রজন্মের আবেগ
যে বাবারা শুধু চরিত্র নন, হয়ে উঠেছিলেন প্রজন্মের আবেগ
মিনাবের শিশুরা আমাদের দেখছে: মার্কিনদের সঙ্গে বৈঠকের আগে গালিবাফের বার্তা
মিনাবের শিশুরা আমাদের দেখছে: মার্কিনদের সঙ্গে বৈঠকের আগে গালিবাফের বার্তা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান