ব্রাজিলের রেকর্ড ভেঙে নেদারল্যান্ডসের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৬, ০৯:৪৫আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:৪৫

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নকআউটের পথে শুধু বড় ধাপই আগায়নি নেদারল্যান্ডস। গড়েছে বিশ্বকাপের নতুন ইতিহাস। বিশ্বকাপে টানা ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নিয়েছে ডাচ দল। 

শনিবারের জয়ের ফলে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে নেদারল্যান্ডস। তাতে ভেঙে দিয়েছে দীর্ঘদিনের একটি রেকর্ড।
২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি ডাচরা। (পেনাল্টি শুটআউটের ফলাফল ড্র হিসেবে গণ্য করা হয়েছে।)

এর আগে ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিল ব্রাজিল। চলতি আসরে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল নেদারল্যান্ডস। আর সুইডেনকে হারিয়ে সেটি ছাড়িয়ে গেছে তারা। তাতে ১৯৫০ সালের পর বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে সুইডেন। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত