বিশ্বকাপের হাজারতম ম্যাচে মুখোমুখি জাপান-তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৬, ০৮:৪০আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৪০

শনিবার সকাল ১০টার ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে হাজারতম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জাপান ও তিউনিসিয়া। যা একটি মাইলফলক। ম্যাচটি দেখাবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস। 

ডালাসে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপান। অন্যদিকে মন্টেরেতে সুইডেনের কাছে ৫-১ গোলে হারে তিউনিসিয়া। ঐতিহাসিক এই ম্যাচের আগে দুই দলের অবস্থান ভিন্ন হলেও গুরুত্বের দিক থেকে ম্যাচটি বিশেষ তাৎপর্য বহন করছে।

এবারের বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড ২০৯টি দল অংশ নেয়। তুলনায় ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল মাত্র ১৩।

এশিয়া ও আফ্রিকা মিলিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার জন্য ১৭টি স্থান বরাদ্দ ছিল। পাশাপাশি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জন্য রাখা হয় আরও দুটি।

এদিকে প্রথমবারের মতো ওশেনিয়া অঞ্চলের জন্য সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করে ফিফা।

২০১৬ সালে চালু হওয়ার পর থেকে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির মাধ্যমে দেশীয় ও আঞ্চলিক ফুটবল উন্নয়নে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করা হয়েছে।

তিউনিসিয়া টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। মাইলফলকের এই ম্যাচে নিজের দেশকে খেলতে দেখে একজন এভাবেই প্রতিক্রিয়া জানালেন, ‘বিশ্বকাপের ১,০০০তম ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাওয়া সত্যিই...দারুণ।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়