১৫টি সেভ করে কুরাসাও গোলকিপার বললেন, ‘আমার একটা মূর্তি হওয়া উচিত’

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৬, ১৭:১৮আপডেট : ২১ জুন ২০২৬, ১৭:১৮

বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে কুরাসাও। সেই কুরাসাওই এবার বিশ্বমঞ্চে অবিশ্বাস্য এক ম্যাচের জন্ম দিয়েছে। গোলরক্ষক এলয় রমের রেকর্ডগড়া ১৫ সেভে ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি। ম্যাচ ড্রয়ের নায়ক এলয় রম তার পর রসিকতা করে বলেছেন, এখন ক্যারিবিয়ান দ্বীপে তার একটি মূর্তি হওয়া উচিত।

৩৭ বছর বয়সী এই গোলরক্ষক শনিবার গ্রুপ ‘ই’-তে ইকুয়েডরের বিপক্ষে অবিশ্বাস্য ১৫টি সেভ করেন। তার অনন্য পারফরম্যান্সে ০-০ গোলের ড্র করে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে কুরাসাও।

বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়া কোনো ম্যাচে এককভাবে এত সেভ আর কোনো গোলরক্ষক করতে পারেননি।

কানসাস সিটিতে ম্যাচ শেষের বাঁশি বাজার পর কুরাসাওয়ের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। কয়েক দিন আগেই বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। রম বলছিলেন, ‘এটা আমাদের জন্য সবকিছু। আমাদের কাছে এটি জয়ের মতো অনুভূতি। বিশ্বকাপে এটি আমাদের প্রথম পয়েন্ট, তাই এর গুরুত্ব অনেক।’

তিনি আরও বলেন, ‘আমরা কোথা থেকে এসেছি, কতটা পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি, সেটা জানলে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হবে। আজ আমরা দেখিয়েছি, এই দলের সত্যিকারের একটা হৃদয় আছে। অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের ক্লাব মায়ামি এফসিতে খেলা রম মজা করে বলেছেন, বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক সেভের রেকর্ড হাতছাড়া হওয়ায় তার কিছুটা আফসোস আছে।

বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ১৬ সেভের রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ম্যাচটিতে এই কীর্তি গড়েছিলেন তিনি। রম হাসতে হাসতে বলেন, ‘আমার মনে হয় সে (হাওয়ার্ড) বাসায় বসে ম্যাচ দেখে ঘামছিল। তবে শুনেছি এটাও অনেক পুরোনো একটি রেকর্ড। তাই আমি গর্বিত।’

নিজের সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিলেও রসিকতা করতে ভোলেননি কুরাসাও গোলরক্ষক, ‘পুরো দলের জন্য গর্বিত। কারণ আমরা দল হিসেবেই এটি করেছি। আমি সেভ করেছি, কিন্তু পুরো দল লড়েছে। যারা বদলি হিসেবে নেমেছে, তারাও অবদান রেখেছে।’

এরপরই মজা করে বলেছেন, ‘তবে আমার মনে হয়, এখন কুরাসাওয়ে আমার একটা মূর্তি হওয়া উচিত।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়