সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেই ইতিহাসে নাম লেখালেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। কিংবদন্তি পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
স্পেনের হয়ে ম্যাচের ১০ মিনিটে গোল করেন ইয়ামাল। তাতে ১৮ বছর বা তার কম বয়সী হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন তিনি। গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন।
এর আগে এই কীর্তি গড়েছিলেন শুধুমাত্র পেলে। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের হয়ে ম্যাচের প্রথম গোল করেছিলেন তখনকার ১৭ বছর বয়সী পেলে।







