বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৩০ এপ্রিলের নির্বাচনে ১৩৪ সদস্যের খসড়া ভোটার তালিকায় আপত্তি দাখিলের নির্ধারিত তারিখে আজ সোমবার দুটি আপত্তি জমা পড়েছে। বাফুফের প্রকাশিত খসড়া তালিকায় রাজবাড়ি জেলার এবিএম মঞ্জুরুল আলম ও বাংলাদেশ বয়েজের ময়নুল হক মঞ্জুর নাম অন্তর্ভুক্তির ব্যাপারে বাফুফের নির্বাচন কমিশনের কাছে আপত্তি জমা পড়েছে।
কাল এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপিল কমিটির সদস্যরা হলেন আবদুল মুয়িদ চৌধুরি, আকতার হোসেন খান ও মোস্তফা কামাল। কাল শুনানি শেষে বুধবার রায় দেবে আপিল কমিটি।
এদিকে আজ সন্ধ্যায় প্রথমবারের মতো সভা করেছে বাফুফের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচক হিসেবে দাযিত্ব পালন করছেন মেজবাহউদ্দিন আহমেদ। সহকারি নির্বাচন কমিশনার হিসবে দায়িত্ব পালন করছেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও আনোয়ার ফারুক।
/আরএম/এমআর/








