ঘানার রক্ষণে আটকে ইংল্যান্ড, গোলশূন্য প্রথমার্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ০৩:১১আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:১১

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘এল’ গ্রুপে ঘানার বিপক্ষে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে ইংল্যান্ড। জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ননি মাদুয়েকে ও ডেকলান রাইসদের নিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে টমাস টুখেলের দল। তবে ঘানার সংগঠিত রক্ষণ তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ করে দেয়।

ম্যাচের শুরুতে ঘানা নিজেদের অর্ধে বেশির ভাগ খেলোয়াড়কে রেখে রক্ষণ সামলানোর কৌশল নেয়। মাঝমাঠে থমাস পার্টের উপস্থিতি ইংল্যান্ডের আক্রমণ ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই সারির রক্ষণব্যূহ গড়ে ইংল্যান্ডকে বক্সের ভেতরে খুব বেশি সুযোগ দিতে চায়নি আফ্রিকার দলটি।

ইংল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ আসে ডেকলান রাইসের পায়ে। ১২ মিনিটে ফ্রি-কিক থেকে তার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। পরে মাদুয়েকের ক্রস থেকে রাইসের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। হ্যারি কেইনের একটি শটও ঘানার ডিফেন্ডারদের গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায়।

অন্যদিকে আক্রমণে খুব বেশি দেখা যায়নি ঘানাকে। তবে আঁতোয়ান সেমেনিও ও জর্ডান আয়েউকে সামনে রেখে পাল্টা আক্রমণের চেষ্টা চালায় তারা। ৪৩ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম কর্নার আদায় করে ঘানা, যদিও সেখান থেকেও কোনো বিপদ তৈরি করতে পারেনি।

ম্যাচে কয়েকবার শারীরিক লড়াইও দেখা গেছে। জর্ডান আয়েউ ও রিস জেমসের সংঘর্ষে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলায় ফেরেন আয়েউ। ৪২ মিনিটে ঘানার ডিফেন্ডার জনাথন ওপোকুকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডেকলান রাইস। এটি চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম হলুদ কার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহ্যাম ও ওপোকুর মধ্যে উত্তেজনা তৈরি হলে সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করেন।

পুরো প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ঘানার রক্ষণভাগকে ভাঙতে পারেনি ইংল্যান্ড। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলাতে বেঞ্চ থেকে মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা বা অলি ওয়াটকিনসের মতো খেলোয়াড়দের নামানোর সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের।

/ইউএস/
সম্পর্কিত
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
সর্বশেষ খবর
আরও একটি সুখবর পেলেন মেসি
আরও একটি সুখবর পেলেন মেসি
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা