ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৬, ০৮:০২ আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:০৩

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 'হ্যান্ড অব গড' গোল করে ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি এবার উঠছে নিলামে।

কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে ম্যারাডোনার বিতর্কিত কিন্তু কিংবদন্তিতে পরিণত হওয়া গোলের বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকা।

নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস বলটিকে সংগ্রাহকদের জন্য ‘হলি গ্রেইল’ বা সবচেয়ে আকাঙ্ক্ষিত স্মারক হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটির ধারণা, ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সির মতোই বলটির দামও আকাশছোঁয়া হতে পারে। ওই জার্সিটি বিক্রি হয়েছিল ৯২ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা।

তবে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলটির সম্ভাব্য বিক্রিমূল্য নিয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে চাননি।

তিনি বলেন, ‘এটির সঙ্গে তুলনা করার মতো আর কোনো বস্তু নেই। এটি সত্যিকার অর্থেই একক ও অনন্য। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মারকগুলোর একটি।’

/টিএ/এম/
সম্পর্কিত
ব্যালন ডি’অর জিততে পারেননি পেলে-ম্যারাডোনা, দায়ী ছিল যে নিয়ম
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ১২ বছরের কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
সর্বশেষ খবর
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা