দক্ষিণ আফ্রিকার রূপকথা, প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৬, ০৯:০৪আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৩৪

এর আগে তিনবার ফুটবল বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিলেও কখনও গ্রুপ পর্ব পার হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এমনকি ২০১০ সালে নিজ দেশে আসর বসলেও নিজ দেশের দর্শকদের মন ভরাতে পারেনি দলটি। তবে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের গ্রেটেস্ট শো অন আর্থের গ্রুপ পর্ব পার করেছে দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার সকালে মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে নামে  দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। আফ্রিকানদের জন্য ম্যাচটা ছিল কঠিন। ইতিহাস গড়তে জিততে হতো। আর আগেই চেকিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট ছিল এশিয়ান জায়ান্টদের ঝুলিতে। কাগজেকলমেও এগিয়ে কোরিয়া। তবে আজ যে আফ্রিকা রূপকথা লিখতে নেমেছে। কোরিয়ার আধিপত্য দেখানো ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিলো। উগো ব্রুসের শিষ্যরা।

দলের হয়ে জয়সূচক ম্যাচের একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। আর কোরিয়ার সামনে দুর্গ হয়ে দাঁড়ায় আফ্রিকান গোলকিপার রোয়েন উইলিয়ামস।

এই ফলাফলের অর্থ হলো তারা দ্বিতীয় স্থানে থেকে আফ্রিকা গ্রুপ পর্ব শেষ করেছে এবং রাউন্ড অব ৩২-এ কানাডার মুখোমুখি হবে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়াকে এখন তাদের ভাগ্যের জন্য অপেক্ষা করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পিএসজির, জয় পেলো আর্সেনাল ও লিভারপুল
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়