আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্ন দেখছে জর্ডান!

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৬, ০৮:৩৯আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৩৯

বিশ্বকাপে এবারই প্রথম খেলছে জর্ডান। তবে অভিষেক আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। টানা দুই ম্যাচ হেরে শেষ ৩২-এর আশা শেষ হয়ে গেলেও বিদায়ের আগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় কিছু করতে চায় দলটি।

শনিবার (২৭ জুন) ডালাসে গ্রুপ 'জে'-এর শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। এরই মধ্যে দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন। লিওনেল মেসিও বেঞ্চ থেকে ম্যাচ শুরু করে দ্বিতীয়ার্ধে নামতে পারেন বলে জানিয়েছেন স্কালোনি।

তবে প্রতিপক্ষের একাদশ নিয়ে ভাবছেন না জর্ডানের কোচ জামাল সেলামি।

তিনি বলেন, ‘আর্জেন্টিনার কোচ কী একাদশ নামাবেন, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তবে যারা-ই খেলুক, তারা অসাধারণ ফুটবলার এবং প্রত্যেকেই এই দলে থাকার যোগ্য।’

তিনি আরও বলেন, ‘তারা সবাই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। তাই খেলোয়াড় যেই হোক না কেন, সে আর্জেন্টিনার সেই স্বপ্নই বহন করবে।’

মেসির সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন জর্ডান কোচ।

তার ভাষ্য, ‘অবশ্যই, মেসি খেললে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আর যদি না-ও খেলেন, তবুও আমরা একটি অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত দলের বিপক্ষেই খেলব।’

জর্ডানের অধিনায়ক নূর আল-রাওয়াবদেহর লক্ষ্য শুধু ম্যাচ খেলা নয়, নিজেদের দেশের ইতিবাচক পরিচয়ও বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

তিনি বলেন, ‘এখানে আসতে পারাটাই একটি বার্তা। আমরা জর্ডানের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে বিশ্বের কাছে ইতিবাচক ধারণা পৌঁছে দিতে চাই, দেখাতে চাই আমরা আসলে কারা।’

স্বপ্নের কথাও জানাতে ভোলেননি তিনি।

‘জর্ডানের মানুষ স্বপ্ন দেখতে জানে এবং তাদের মধ্যে অধ্যবসায় আছে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই ভাবমূর্তিটি ফুটিয়ে তুলতে পেরেছি।’

/টিএ/
সম্পর্কিত
দর্শনীয় গোল করলেন মেসি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!
সর্বশেষ খবর
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়