মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেসি!

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬

মঞ্চটা ছিল বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতার। অথচ সেখানেই কিনা আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। মিস ওয়ার্ল্ড ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনার প্রতিনিধি আলিনা লুজ অ্যাক্সেলরাডের কারণেই এমনটা হয়েছে সেখানে। মেসির ফুটবল ক্যারিয়ারের নানা মুহূর্তের ছবি দিয়ে বানানো পোশাক পরে মঞ্চে হাজির হয়ে সবাইকে চমকে দেন তিনি।

৫ সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত ফাইনালে এই বিশেষ পোশাকটি পরেন অ্যাক্সেলরাড। আর্জেন্টাইন ডিজাইনার অরেলিও মার্তিনেজের নকশা করা নীল-সাদা পোশাকটিতে ছিল মেসির বর্ণিল ক্যারিয়ারের নানা অধ্যায়।

নিউয়েলস ওল্ড বয়েজে শৈশবের দিন থেকে বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার, এরপর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সাফল্য। মেসির ফুটবলযাত্রার বিভিন্ন মুহূর্ত জায়গা পেয়েছে সেই পোশাকে। সঙ্গে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা রং।

আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় মেসিকে ঘিরে এমন অভিনব শ্রদ্ধা দ্রুতই অনলাইনে আলোচনার জন্ম দেয়। ফুটবল কিংবদন্তির ক্যারিয়ারকে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসাও কুড়িয়েছে।

মূলত মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামার পরপরই এসেছে এই শ্রদ্ধাঞ্জলি। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পাশাপাশি জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্ট করা এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
সর্বশেষ খবর
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা