আর্জেন্টিনা ম্যাচের আগে যা বললেন ভোজিনিয়া 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৬, ০০:৪৭আপডেট : ২৮ জুন ২০২৬, ০০:৪৭

প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। আরও বিশদভাবে বলতে গেলে তাদের গোলকিপার ভোজিনিয়া এখন সবচেয়ে আলোচিত এক নাম। কেপ ভার্দেকেও নকআউটে তুলেছেন এই অচেনা গোলকিপারই। নকআউটে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের বিপক্ষে খেলতে পেরে উচ্ছ্বসিত কেপ ভার্দের গোলকিপার। তার কাছে পুরো বিষয়টি স্বপ্নের মতোই।  

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর ভোজিনিয়া বলেছেন, “আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ একটা ঘটনা হবে। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামা যেকোনও খেলোয়াড়ের জন্যই স্বপ্ন।”  

পশ্চিম আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বাছাইপর্বে ক্যামেরুনকে পেছনে ফেলে  বিশ্বকাপে এসেছে। ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশটিতে তাই আনন্দের শেষ নেই। 

সৌদি আরবের সঙ্গে ড্র করে শেষ ৩২–এ জায়গা নিশ্চিত করেছেন ভোজিনিয়া। পরে বলেছেন, “আমরা কেউই সম্ভবত কখনও এমন কিছু কল্পনা করিনি। কিন্তু আমরা জানতাম, দল হিসেবে আমরা ভালো। বিশ্বকাপে আসার সময় হয়তো অনেকেই ভেবেছিল, আমরা একটি ম্যাচও জিততে পারবো না। কিন্তু আমাদের দলটা দুর্দান্ত, দলে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো খেলোয়াড় আছে। আমরা হয়তো ছোট একটি দেশ, কিন্তু আমাদের হৃদয় বড়। আর আমরা লড়াই করতে জানি।”  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
রবিবার সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ, দেখবেন কোথায়?
সর্বশেষ খবর
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
আদাবরে পিটুনির শিকার যুবক, হাসপাতা‌লে মৃত্যু 
আদাবরে পিটুনির শিকার যুবক, হাসপাতা‌লে মৃত্যু 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি