বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ০০:২৯আপডেট : ২৮ জুন ২০২৬, ০০:৪৫

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী, সংগীত প্রযোজক ও ডিজে সানজয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি।

সেই সফলতার ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরেই নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই দুই তারকা। তাদের নতুন গান ‘চ্যাম্পিয়নস’ প্রকাশ পেয়েছে।

জয়ের আনন্দ, উদযাপন এবং আত্মবিশ্বাসের বার্তা নিয়ে তৈরি হয়েছে গানটি।

যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সানজয় দেব বলেন, “এটি শুধু কোনো ক্রীড়া প্রতিযোগিতায় জয়ের গান নয়। জীবনের যেকোনো সংগ্রামের পর অর্জন ও সাফল্য উদযাপনের গান এটি। আমরা চাই, গানটি শুনে মানুষ অনুপ্রাণিত হোক এবং নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করুক। ‘চ্যাম্পিয়নস’ এমন একটি গান, যা সবাইকে বিজয়ীর অনুভূতি দেবে।”

গানটিতে শুধু কণ্ঠই দেননি সানজয়। এর কথা, সুর, সংগীতায়োজন ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন তিনি। গত দুই মাস ধরে গানটির কাজ চলেছে। বিশ্বকাপ চলাকালেই এটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি ও নোরা।

‘চ্যাম্পিয়নস’-এর সংগীতচিত্র ধারণ করা হয়েছে তানজানিয়ার মনোরম দ্বীপ জাঞ্জিবারে। মাত্র দুই দিনের সফরে সেখানে গিয়ে এক দিনেই দৃশ্যধারণের কাজ শেষ করেন সানজয় ও নোরা। সানজয়ের মতে, জাঞ্জিবারের সমুদ্রতট ও প্রাকৃতিক সৌন্দর্য গানটির দৃশ্যায়নে ভিন্ন মাত্রা যোগ করেছে।

গানটি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেন নোরা ফাতেহি। এক পোস্টে তিনি ভক্তদের উদ্দেশে লেখেন, “তোমরা কি ‘চ্যাম্পিয়নস’-এর জন্য প্রস্তুত?” আর গানটি প্রকাশের পর জানান, ‘চ্যাম্পিয়নস’-এর আনুষ্ঠানিক সংগীতচিত্র এখন ইউটিউবে দেখা যাচ্ছে।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ‘সির সির’ দিয়ে যেমন দর্শকদের উচ্ছ্বাস কুড়িয়েছিলেন সানজয় দেব ও নোরা ফাতেহি, তেমনি ‘চ্যাম্পিয়নস’ দিয়েও বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই প্রত্যাশা তাদের।

চ্যাম্পিয়নস

/আরএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের কোচের মেয়াদ বেড়েছে
বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের কোচের মেয়াদ বেড়েছে
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম