ব্রাজিল ম্যাচে খেলছেন না ‘জাপানের মেসি’

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৬, ১০:৩৫আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:৩৫

হিউস্টনে সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। তবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে তারকা উইঙ্গার তাকেফুসা কুবোকে পাচ্ছে না এশিয়ার পরাশক্তিরা। হেড কোচ হাজিমে মোরিয়াসু জানিয়েছেন, ‘জাপানের মেসি’ নামে পরিচিত কুবো এখনও হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।

গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান কুবো। এরপর গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে দুটি ম্যাচই মিস করেন তিনি।

২৫ বছর বয়সী এই ফুটবলার রবিবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলন সেশনে তিনি আলাদাভাবে দৌড় ও ব্যক্তিগত অনুশীলন করেন। পরে মোরিয়াসু নিশ্চিত করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কুবোকে খেলানো হবে না।

মোরিয়াসু বলেছেন, ‘সে এখনও শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবে না। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। সেও সেটাই চায়।’

কুবো না থাকলেও গ্রুপ ‘এফ’-এ রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। এর মধ্য দিয়ে টানা তিনটি এবং সবশেষ পাঁচটি বিশ্বকাপের মধ্যে চতুর্থবারের মতো শেষ ৩২-এ উঠল দলটি।

ব্রাজিলকে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে মোরিয়াসু বলেছেন, ‘ব্রাজিল সব সময়ই শীর্ষ পর্যায়ের দল। শিরোপা জয়ের দৌড়ে তারা অন্যতম ফেবারিট। অনেকেই বলবেন, এই ম্যাচে জাপান আন্ডারডগ। আমরা সেই বাস্তবতা মাথায় রেখেই খেলবো।’

/এফআইআর/
সম্পর্কিত
‘ডার্ক হর্স’ হয়ে ব্রাজিলের বিপক্ষে জিততে চায় জাপান 
ব্রাজিলকে নিয়ে জাপান স্ট্রাইকারের নেতিবাচক মন্তব্যে আনচেলত্তি কী বললেন
জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ
সর্বশেষ খবর
হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে
হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে
ডিজিটাল যুগের অপরাধ ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ
ডিজিটাল যুগের অপরাধ ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ
তুরাগে সুমন-আরিফের লাশ, কেন মুখ খুলছেন না বাবা-মা
তুরাগে সুমন-আরিফের লাশ, কেন মুখ খুলছেন না বাবা-মা
সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের
সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ