বিরতির পর সমতা ফিরিয়েছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৬, ২৩:৫৩আপডেট : ৩০ জুন ২০২৬, ০০:২৮

বিশ্বকাপে শেষ ৩২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ধাক্কা খায় ব্রাজিল। তাদের জালে একগোল দিয়ে বিরতিতে যায় এশিয়ার পরাশক্তি জাপান। তবে বিরতির পর ফিরেই ম্যাচে ১-১ সমতা ফিরিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ে ম্যাচের ২৯ মিনিটে। গোলটি করেছেন কাইশু সানো। 

মিডফিল্ডে বল হারিয়ে বিপদ ডেকে আনেন মূলত দানিলো। সেই সুযোগ কাজে লাগিয়ে কাসেমিরোকে যেন দাঁড়িয়ে থাকা দর্শক বানিয়ে বেরিয়ে যান সানো। প্রায় ২০ গজ বল এগিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন তিনি। সেই শট ঠেকাতে পারেননি আলিসন।

হিউস্টনে এটাই ছিল জাপানের লক্ষ্যে রাখা একমাত্র শট। সেখান থেকেই এসেছে এই অর্ধের একমাত্র গোল। অন্যদিকে ব্রাজিল দুটি শট লক্ষ্যে রাখলেও সেগুলো সহজেই সামাল দেন জাপানের গোলরক্ষক সুজুকি। ফলে চাপে থেকেই বিরতিতে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  

এর আগে ১৫ মিনিটে উল্টো হলুদ কার্ড দেখেন কাসেমিরো। জাপানের জুনিয়া ইতোকে ফাউল করার মাশুল দেন তিনি।  

বিরতির পর ৫৬  মিনিটে অবশেষে আসে মান্দ্রেক্ষণ। এবার আর ভুল করেননি ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে সমতায় ফেরান দলকে। মুহূর্তেই গ্যালারি জুড়ে দেখা মেলে হলুদ উৎসবের। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর