বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের

স্পোর্টস ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ০০:৩৭আপডেট : ০১ জুলাই ২০২৬, ০০:৩৭

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইরানকে। বিদায়ের পর বিশ্বকাপের বাকি সময়ে মেক্সিকোকেই সমর্থন দেবে দলটি। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন এক বার্তায় মেক্সিকোর তিহুয়ানার মানুষের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইরান দল বলেছে, এখন থেকে মেক্সিকোই তাদের ‘দ্বিতীয় বাড়ি’ আর মেক্সিকোর জাতীয় দল হবে তাদের ‘দ্বিতীয় দল’।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশ্বকাপ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে ক্যাম্প করার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় ইরান। পরিবর্তে দলটি ঘাঁটি গড়ে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়।

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পেয়েছিল দলটি। শেষ গ্রুপ ম্যাচের আগে সেই নিয়ম কিছুটা শিথিল করা হলেও প্রতিটি ম্যাচ শেষে তাদের আবার তিহুয়ানায় ফিরে যেতে হয়েছে।

যুক্তরাষ্ট্রে নানান ঝক্কিঝামেলা পোহাতে হলেও তিহুয়ানার আতিথেয়তা হৃদয় ছুঁয়েছে ইরান দলের। তাই বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রকাশিত এক বার্তায় তিহুয়ানা ও মেক্সিকোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। 

তারা বার্তায় লিখেছে, ‘সত্যিকারের আতিথেয়তা মানে সম্মান, মানবিকতা ও মর্যাদা। তিহুয়ানার মানুষের আন্তরিকতা আমরা কখনোই ভুলব না। আজ থেকে মেক্সিকো আমাদের কাছে শুধু আয়োজক দেশ নয়। এটি আমাদের দ্বিতীয় বাড়ি, আর মেক্সিকো জাতীয় দল আমাদের দ্বিতীয় দল।’

এর আগে গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলার পরও ড্রেসিংরুমে স্বাগতিক শহরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বার্তা রেখে গিয়েছিল ইরান।

কৃতজ্ঞতার পাশাপাশি টুর্নামেন্টজুড়ে নিজেদের সঙ্গে হওয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। দলের কোচ আমির ঘালেনোই ও অধিনায়ক মেহদি তারেমি আগেই অভিযোগ করেছিলেন, অন্য দলগুলোর মতো সমান সুবিধা পায়নি ইরান।

বিদায়ী বার্তাতেও সেই অভিযোগেরই পুনরাবৃত্তি করেছে দলটি।  অধিনায়কের কথা, ‘আমরা গর্ব নিয়েই বিশ্বকাপ শেষ করছি। তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, সব দল কি সত্যিই সমান সুযোগ ও সমান পেশাদার পরিবেশে খেলতে পেরেছে?’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল