আর্জেন্টিনার অনুশীলন বাতিল 

স্পোর্টস ডেস্ক 
০৫ জুলাই ২০২৬, ০৬:১৫আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:১৫

আমেরিকায় বজ্রঝড়ের কারণে মিয়ামিতে স্থানীয় সময় আজ শনিবার আর্জেন্টিনার সকালের অনুশীলন সেশনটি বাতিল করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।  

টিওয়াইসি স্পোর্টস প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংক্রান্ত প্রোটোকল বা নিয়ম মেনেই এই অনুশীলন বাতিল করা হয় এবং খেলোয়াড়দের শুধুমাত্র জিম ওয়ার্কআউটের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। 

লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফদের পরিকল্পনা ছিল— গত ম্যাচে ৩০ মিনিটের বেশি সময় ধরে খেলা খেলোয়াড়দের জন্য রিকভারি সেশনের ব্যবস্থা করা, আর দলের বাকি সদস্যদের শারীরিক ও কৌশলগত অনুশীলনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া। 

মিশরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে সোমবার সন্ধ্যায় আটলান্টায় রওনা হওয়ার আগে আর্জেন্টিনা মাঠে আরও দুটি অনুশীলন সেশন সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। 

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬-তে নিজেদের স্থান নিশ্চিত করার পর ২০২৬ বিশ্বকাপের এই নকআউট পর্বে মিশরের মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা দল।  

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি
‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 
নরওয়ের কোচের ‘উসকানিতে’ কী বললেন ব্রাজিলের কোচ 
সর্বশেষ খবর

টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২