‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 

স্পোর্টস ডেস্ক 
০৫ জুলাই ২০২৬, ০৬:৪৯আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৯

উত্তর আমেরিকা বিশ্বকাপে নরওয়ে নকআউট পর্বে। এখন কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। প্রতিপক্ষ আবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের  বিপক্ষে মাঠে নামার আগে বাস্তবতা ভালো করেই জানেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কাগজে-কলম নয় মাঠের পারফরম্যান্সের দিক দিয়েও ফেবারিট, তবু নরওয়ে কোচের বিশ্বাস— ফুটবল সব সময় হিসাব মেনে চলে না। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখতেই পারে তার দল। 

নিউজার্সিতে শেষ ষোলোর লড়াইয়ে রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। সোলবাকেন ঠিকই ব্রাজিলকে ফেবারিট মানছেন। তবে আবার শিষ্যদের আশ্বাস দিচ্ছেন— ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই। 

সংবাদ সম্মেলনে নরওয়ে কোচ বলেন, “ব্রাজিল এখনও ফেবারিট। আমি বলেছি, হয়তো তারা আগের মতো বড় ফেবারিট আর নয়। সম্ভাবনাকে শতকরা হিসাবে প্রকাশ করা কঠিন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্রাজিলকে হারাতে পারি। তবে সেটা করতে হলে মাঠে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। ব্রাজিলকে হারানোর সুযোগ আমাদের অবশ্যই আছে।” 

গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা নরওয়ে এবার সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। আর সেই পরীক্ষায় ব্রাজিলের আক্রমণভাগকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সোলবাকেন। কার্লো আনচেলত্তির দলে আক্রমণে যে বৈচিত্র্য আছে, সেটাই ভাবাচ্ছে তাকে। তার মতে, “ব্রাজিলের আক্রমণভাগের তিন খেলোয়াড় যে ভিন্ন ভিন্ন সমন্বয় তৈরি করবে, আমরা সেটি কতটা সামলাতে পারি, তা দেখতে হবে। তারা চার জন আক্রমণভাগের খেলোয়াড় নিয়েও খেলতে পারে, যেমন জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেছিল। তাদের সঙ্গে আমরা কতটা তাল মিলিয়ে চলতে পারি, সেটাই দেখতে হবে।”  

প্রসঙ্গত, ব্রাজিল এর আগে কখনোই নরওয়েকে হারাতে পারেনি। ব্রাজিলকে হারাতে পারলে সেটিকে কি এই বিশ্বকাপের বড় অঘটন বলা হবে? কোনও রাখঢাক না রেখেই উত্তর দিয়েছেন নরওয়ের কোচ, “হ্যাঁ, অবশ্যই। আমারও মনে হয়, সেটি বড় একটি চমক হবে।” 

এই ম্যাচের আরেকটি আলোচিত বিষয় আর্লিং হলান্ড ও গাব্রিয়েল মাগালায়েসের দ্বৈরথ। তবে ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে দলগত লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সোলবাকেন। তিনি বলেন, “এই বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণজুটি অন্যতম শক্তিশালী। গাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওস— দুজনই উঁচুমানের খেলোয়াড়। তবে এটি ব্রাজিল–নরওয়ে ম্যাচ। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত দ্বৈরথ হবে, কিন্তু আমার কাছে এটি শেষ পর্যন্ত ব্রাজিল বনাম নরওয়েরই লড়াই।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?
সর্বশেষ খবর
সম্পদের হিসান না দেওয়ায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড
সম্পদের হিসান না দেওয়ায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশযুদ্ধের জন্য কী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশযুদ্ধের জন্য কী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত