ব্রাজিল-নরওয়ে ম্যাচে আমেরিকান রেফারি এলফাথ, ফিরছে তিক্ত স্মৃতি

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ১১:৫৩আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:৫৩

বিশ্বকাপের শেষ ষোলোর ব্রাজিল-নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করবেন যে রেফারিরা, তাদের নাম ঘোষণা করেছে ফিফা।

রবিবারের এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাথ। তাকে সহায়তা করবেন কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন হন্ডুরাসের একজন কর্মকর্তা।

এলফাথ যুক্ত হওয়ায় তিক্ত স্মৃতিই ঘুরে ফিরে আসছে সেলেসাও শিবিরে! কারণ, ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন এলফাথ। সেটি ছিল গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলের হেরে যাওয়া ম্যাচ।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এলফাথ। সেগুলো হলো নেদারল্যান্ডস, জাপানের ২-২ গোলে ড্র এবং উরুগুয়ের বিপক্ষে স্পেনের ১-০ গোলে জয়ের ম্যাচে।

স্পেন-উরুগুয়ে ম্যাচে আবার উরুগুয়ের কানোব্বিওকে লাল কার্ড দেখিয়েছিলেন এলফাথ। তার সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফ্লুমিনেন্সের এই ফরোয়ার্ড।

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কে? ইতিহাস কী বলছে
এমবাপ্পেকে থামাবে কে?
কে ভেবেছিল আর্জেন্টিনার মতো দল কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে: ব্রাজিল কোচ
সর্বশেষ খবর
এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ নেই কেন
এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ নেই কেন
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি
ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কে? ইতিহাস কী বলছে
ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কে? ইতিহাস কী বলছে
খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা: পেজেশকিয়ান
খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা: পেজেশকিয়ান
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া