হাল্যান্ড বললেন ব্রাজিলের জালে সেই গোলটি ছিল ‘ঈশ্বরের উপহার’!

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০৭:০৫আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:০৫

আর্লিং হাল্যান্ড জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন।  তবে দ্বিতীয় গোলটি নিয়ে হাল্যান্ড এখনও বিস্মিত।  তার মতে ব্রাজিলের জালে সেই গোলটি ছিল ‘ঈশ্বরের উপহার’।

নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে নরওয়ে। দলের দুটি গোলই করেন হাল্যান্ড। ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রসে হেডে প্রথম গোল করার পর নির্ধারিত সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। 

ম্যাচ শেষে নরওয়ের  দ্বিতীয় গোলটি নিয়ে হাল্যান্ড বলেন, ‘১–০ করা গোলটি ছিল দারুণ একটি হেড, আমি বলব। আর ক্রসটাও ছিল সুন্দর।দ্বিতীয় গোলটি নিয়ে তো এখন প্রায় মনে হচ্ছে, বলটা জালে যাওয়া ছিল ঈশ্বরের উপহার। যেন এমনটাই হওয়ার কথা ছিল। এটা অবিশ্বাস্য।'

জয়ের আনন্দে আবেগাপ্লুত খানিকটা আক্ষেপ নিয়ে

হালান্ড বলেন, ‘আমি যদি এখন নরওয়ের রাস্তায় থাকতে পারতাম! এই উদযাপনের অংশ হতে পারতাম! সবাইকে আনন্দ করতে হবে। পুরো নরওয়েকেই উদযাপন করতে হবে। নরওয়ের ইতিহাসে এটি সবচেয়ে অসাধারণ দিনগুলোর একটি। সবাই শুধু উপভোগ করুন, কারণ এটা সত্যিই অবিশ্বাস্য।’

ব্রাজিলকে হারানোর পর আত্ম বিশ্বাস আরও দৃঢ় হয়েছে তার, ‘আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর আমি বলেছিলাম, এই বিশ্বকাপ নরওয়েকে এক করবে। এখন আশা করি, সেটি আমি তখন যা বোঝাতে চেয়েছিলাম, তার চেয়েও বড় পরিবর্তন এনে দেবে।’

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। এর মধ্য দিয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এক আসরে তিনজন ভিন্ন খেলোয়াড় ৭ বা তার বেশি গোল করলেন। 

/টিএ/এফআর/
সম্পর্কিত
আনচেলোত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে: রোনালদো
এক ঘণ্টা দেরিতে শুরু হলো ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ
সর্বশেষ খবর
মৌসুমি নিম্নচাপ: আজও দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস
মৌসুমি নিম্নচাপ: আজও দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস
ভারতের ‘কাঁঠাল রাজধানী’ পানরুটি
ভারতের ‘কাঁঠাল রাজধানী’ পানরুটি
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’—আমিরকে নিয়ে বলেছিলেন চিরকুমার সালমান
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’—আমিরকে নিয়ে বলেছিলেন চিরকুমার সালমান
আনচেলোত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
আনচেলোত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?