ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?

স্পোর্টস ডেস্ক 
০৬ জুলাই ২০২৬, ১০:০৯আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:০৯

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিয়েছে। ম্যাচে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রুনো গিমারেস। তবে এরই সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নামও আসছে।

নিউজার্সিতে ম্যাচের নবম মিনিটে মাথিউস কুনিয়াকে নিজেদের ডি বক্সে ফেলে দেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আজের। প্রথমে খেলা চালিয়ে নিলেও পরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শুরুতে পেনাল্টি স্পটে বল নিয়ে দাঁড়িয়ে যেতে দেখা যায় ভিনিসিয়ুসকে। কিন্তু দ্রুত দৃশ্যপট বদলে যায়। পেনাল্টি নিতে আসেন গিমারেস।

ম্যাচের শুরুতেই ব্রাজিলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন গিমারেস। তার নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান নরওয়ের গোলকিপার অরইয়ান নিল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। 

হারের পর সংবাদ সম্মেলনে কার্লো আনেচলত্তি জানান, তার সিদ্ধান্তেই পেনাল্টি নিয়েছিলেন গিমারেস। ভিনিসিয়ুসও বললেন একই কথা, ‘পেনাল্টি কে নেবে, সেটা কোচ আগে থেকেই ঠিক করে রাখেন। কোচ আজ গিমারেসকে করতে বলেছিলেন। আমার মাঝে সেরা খেলোয়াড় বা সর্বোচ্চ গোলদাতা হওয়ার অহমিকা কখনো ছিল না। সেই কারণেই ব্রুনো পেনাল্টি নিয়েছিল। সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয়। তাই কোচ তাকে দিয়ে পেনাল্টি শট করিয়েছেন। আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি।’

কোচ চাইলে পেনাল্টি নিতেন বলে জানালেন ভিনিসিয়ুস, ‘এখন অনেকে মনে করতেই পারে যে, আমি বোধহয় পেনাল্টি নিতে চাইনি। কিন্তু আমি কখনো পালিয়ে যাইনি। রিয়াল মাদ্রিদের হয়ে কোচ যখন আমাকে দায়িত্ব দেন, আমি তখন পেনাল্টি শট নেই। আমি সব সময় দলের জন্য খেলি, আর সেই মুহূর্তে গিমারেসের পেনাল্টি নেওয়াটাই ছিল সঠিক সিদ্ধান্ত। দুর্ভাগ্যবশত, সে গোল করতে পারেনি। ফুটবল এমনই। এই পরিস্থিতিতে আমাদের মাথা উঁচু রাখতে হবে।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
‘পেলে’ নামটি কীভাবে পেলেন ব্রাজিলের ফুটবল সম্রাট?
সর্বশেষ খবর
রাজধানীর এক ক্লাবে অভিযান চালিয়ে ৪৭০ লিটার মদ উদ্ধার
রাজধানীর এক ক্লাবে অভিযান চালিয়ে ৪৭০ লিটার মদ উদ্ধার
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা
কোন অপরাধে কী সাজা পেলেন ওবায়দুল কাদের
কোন অপরাধে কী সাজা পেলেন ওবায়দুল কাদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি