গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের পাশে এবার হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ১২:৫২আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৫২

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হাল্যান্ড। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটাও জমিয়ে তুলেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় নরওয়ে। ম্যাচের ৭৯ ও ৯০ মিনিটে গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৭-এ নিয়ে গেছেন হাল্যান্ড। ফলে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার লিওনেল মেসির সমান গোল এখন তার।

তবে টাইব্রেকিং নিয়মে শীর্ষে রয়েছেন এমবাপ্পে। তার ঝুলিতে ৭ গোলের পাশাপাশি রয়েছে ২টি অ্যাসিস্ট। সমান ৭ গোল থাকলেও কোনো অ্যাসিস্ট নেই মেসি ও হাল্যান্ডের। কম সময় মাঠে নেমে একই সংখ্যক গোল করায় দ্বিতীয় স্থানে আছেন মেসি, আর তৃতীয় স্থানে হাল্যান্ড।

৫ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। ৪টি করে গোল করেছেন ফ্রান্সের উসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারজাবাল, সেনেগালের ইসমাইলা সার ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।

এদিকে, গোল তৈরির দিক থেকে এবার সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল অলিসে। পাঁচ ম্যাচে ৫টি অ্যাসিস্ট করে তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অ্যাসিস্টের তালিকায় তার পরেই আছেন মরক্কোর ব্রাহিম দিয়াজ। পাঁচ ম্যাচে ৪টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কোর জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা যারা  

অবস্থানখেলোয়াড়দেশগোলঅ্যাসিস্ট
কিলিয়ান এমবাপ্পেফ্রান্স
লিওনেল মেসিআর্জেন্টিনা
আর্লিং হাল্যান্ডনরওয়ে
হ্যারি কেইনইংল্যান্ড
উসমান দেম্বেলেফ্রান্স
মিকেল ওইয়ারজাবালস্পেন
ইসমাইলা সারসেনেগাল
ভিনিসিয়ুস জুনিয়রব্রাজিল

/এফআইআর/
সম্পর্কিত
ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ বললেন, ‘বিশ্বকাপের রেফারিরা যথেষ্ট ভালো নন’
ঠেকানো পেনাল্টি জয়ের ভিত্তি গড়ে দিয়েছে: নরওয়ে গোলকিপার
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
সর্বশেষ খবর
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ
গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ বললেন, ‘বিশ্বকাপের রেফারিরা যথেষ্ট ভালো নন’
ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ বললেন, ‘বিশ্বকাপের রেফারিরা যথেষ্ট ভালো নন’
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল