বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ

স্পোর্টস ডেস্ক 
০৯ জুলাই ২০২৬, ০৪:১৫আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বিপাকে নরওয়ে। দলে হঠাৎ ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে তাদের প্রস্তুতি। আগামী শনিবার মিয়ামিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অসুস্থ দলটির একাধিক ফুটবলার। 

নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ‘দাগব্লাদেত’-এর প্রতিবেদনে বলা হয়েছে, টানা ভ্রমণের কারণে স্কোয়াডের ওপর পড়া শারীরিক ও মানসিক প্রভাবে অনেকেই অসুস্থ। বিশেষ করে জ্বরের কারণে নরওয়ের প্রথম ম্যাচটি মিস করেছেন স্ট্র্যান্ড লারসেন। একই রকম ভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ ১৬-র ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে খেলতে পারেননি মার্কাস হোমগ্রেন পেডারসেন। 

ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে নরওয়ের কোচ স্তালে সলবাকেনকেও ক্রমাগত কাশতে দেখা যায়। সে সময় তিনি টানা ভ্রমণের কারণে স্কোয়াডের ওপর পড়া শারীরিক ও মানসিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

পরিস্থিতি স্পষ্ট করে কোচ সলবাকেন তার দলের খেলোয়াড়দের স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি বলেন, দলে মূলত জোরগেনেরই তীব্র জ্বর ছিল। তবে স্কোয়াডের প্রায় সবার মধ্যেই কম-বেশি কাশি ও গলা ব্যথার মতো উপসর্গ ছড়িয়ে পড়েছে। আসলে অতিরিক্ত এয়ারকন্ডিশন, দীর্ঘ বিমান ভ্রমণ, ড্রেসিংরুম পরিবর্তন এবং এই জাতীয় সবকিছুর কারণেই এমনটা হচ্ছে। 

আমাদের বহরে ৫০ জনেরও বেশি মানুষ রয়েছে, তাই এর মধ্যে দু-একজন অসুস্থ হওয়াটাই স্বাভাবিক।’

/টিএ/এফআর/
সম্পর্কিত
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
কী খেয়ে এত ফিট থাকেন হালান্ড, জানা গেলো রহস্য
সর্বশেষ খবর
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
পুলিশের কারও নাম-পদবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করলে ব্যবস্থা
পুলিশের কারও নাম-পদবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করলে ব্যবস্থা
যে রেল স্টেশন ছিল আশ্রয়, সেখানে হামলায় মারা গেলেন প্রতিবন্ধী ববি বেগম
যে রেল স্টেশন ছিল আশ্রয়, সেখানে হামলায় মারা গেলেন প্রতিবন্ধী ববি বেগম
মিটফোর্ড হাসপাতাল থেকে দালাল আটক
মিটফোর্ড হাসপাতাল থেকে দালাল আটক
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা