যে রেল স্টেশন ছিল আশ্রয়, সেখানে হামলায় মারা গেলেন প্রতিবন্ধী ববি বেগম

নরসিংদী প্রতিনিধি
০৯ জুলাই ২০২৬, ০২:৪৫আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৭:১৮

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম এবং মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে মারধর করে। তার দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায় তারা।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলা–লুটে জড়িত ব্যক্তিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ববি বেগমের পাশে দাঁড়ায়।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা স্টেশনেই থেকে যান ববি বেগম। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ ছিল তার আশ্রয়। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাকে খাবার, অর্থসহায়তা দিতেন। সেই অর্থের বেশির ভাগই তিনি জমিয়ে রাখতেন। সেই জমানো টাকা লুট করার জন্যই তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।

মেথিকান্দা রেল স্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম বলেন, হামলায় ববি বেগম আহত হয়েছিলেন। তার দুই চোখের নিচে, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপর তাকে কিছুটা সুস্থ মনে হচ্ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার শরীর ভীষণ কাঁপতে থাকে। দিবাগত রাত ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে তিনিও (জসিম) ছিলেন। পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিনের আশ্রয় মেথিকান্দা স্টেশন অতিক্রম করার সময়ই তিনি মারা যান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম বলেন, ববি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন আনা হয়েছিল, তখন তার শ্বাসকষ্ট ছিল। রক্তচাপ শনাক্ত করা যাচ্ছিল না। স্যালাইন ও অক্সিজেন দেওয়ার পরও তার অবস্থার উন্নতি হচ্ছিল না। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর তাকে মৃত অবস্থায় ফিরিয়ে আনা হয়।

বুধবার সকালে ববি বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান রায়পুরা থানার ওসি মজিবুর রহমান। তিনি বলেন, ববি বেগমের ওপর হামলা-লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

ববি বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। তিনি বলেন, হামলার পর প্রশাসন ববি বেগমের চিকিৎসাসহ সার্বিক দেখভালের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেলো না। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ বলে ছাত্রকে কাছে ডেকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সর্বশেষ খবর
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল