কী খেয়ে এত ফিট থাকেন হালান্ড, জানা গেলো রহস্য

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ২৩:০১আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২৩:০১

মাঠে তার অবিশ্বাস্য গতি আর গোলবন্যার রহস্য কী? ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড জানান, এর পেছনে কোনও দামি সাপ্লিমেন্ট বা কৃত্রিম ফুড নেই; বরং তার ফিটনেসের মূল চাবিকাঠি হলো তাজা ডিম, টক দইয়ের রুটি, খামারের কাঁচা দুধ, খাঁটি মধু আর চর্বিযুক্ত গরুর মাংস। নিজের ইউটিউব ভিডিও ‘ডে ইন দ্য লাইফ অব এ প্রো ফুটবলার’-এ নিজের এই দৈনন্দিন খাদ্যাভ্যাস প্রকাশ করেছেন তিনি।

হালান্ডের এই ডায়েট চার্ট দেখে মার্কিন হেলথ ইনফ্লুয়েন্সার পল সালাদিনো যেমন প্রশংসা করেছেন, তেমনি কিছু বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছেন। ঐতিহ্যবাহী খাবার বেছে নেওয়ার কারণে হালান্ডকে রসিকতা করে ‘ভাইকিং’ আখ্যা দিয়ে সালাদিনো জানান, হালান্ড সকালের শুরুতে কাঁচা দুধ ও ম্যাপল সিরাপ দিয়ে কফি খান, যা পেট, হাড় ও ত্বকের জন্য ভালো।

গবেষণায় দেখা গেছে, কাঁচা দুধ শ্বাসযন্ত্রের সংক্রমণ, হাঁপানি ও অ্যালার্জির ঝুঁকি কমায়। এরপর সকালের রোদে কিছুক্ষণ হেঁটে তিনি টক দইয়ের রুটির সঙ্গে ডিমের পোচ খান। সালাদিনোর মতে, ডিম পুষ্টিগুণে ভরপুর আর গাঁজন প্রক্রিয়ায় তৈরি এই রুটি সহজে হজম হয়। তবে হালান্ড রান্নায় নন-স্টিক প্যান ব্যবহার করায় একে ‘আবর্জনা প্যান’ বলে সমালোচনা করেন সালাদিনো; কারণ এতে ক্ষতিকর পিএফএএস রাসায়নিক থাকে। এর বদলে তিনি স্টেইনলেস স্টিল বা কাস্ট আয়রনের প্যান ব্যবহারের পরামর্শ দেন।

দুপুরের পর রাতের খাবারে হালান্দের আসল খাদ্যপ্রেম দেখা যায়। তিনি স্থানীয় খামার থেকে রিবআই, টমাহক ও শর্ট রিবসের মতো গরুর চর্বিযুক্ত মাংস নিজে কিনে আনেন এবং শুধু লবণ-মরিচ দিয়ে উচ্চ তাপে গ্রিল করেন। সালাদিনো জানান, এই ঘাস খাওয়া গরুর চর্বি থেকে ভিটামিন এ, ই এবং কে২ পাওয়া যায়। শৈশবে ভিটামিন কে২ সমৃদ্ধ খাবার বেশি খাওয়ার কারণেই হয়তো হালান্দ এতটা লম্বা হতে পেরেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম হোলা’র তথ্যমতে, ফুটবল মাঠের কঠিন পরিশ্রমের জোগান দিতে হালান্দ প্রতিদিন প্রায় ৬ হাজার ক্যালরি খাবার খান। তাঁর এই তালিকায় সাধারণ মাংসের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ গরুর হৃৎপিণ্ড ও কলিজাও থাকে। ‘হালান্দ: দ্য বিগ ডিসিশন’ প্রামাণ্যচিত্রে তিনি নিজেই জানিয়েছেন, শরীরকে সুস্থ রাখতে তিনি নিয়মিত গরুর হৃৎপিণ্ড ও কলিজা খান। তবে শুধু খাবারই নয়, ফিট থাকতে সারা দিনে স্ট্রেচিং, ফিজিওথেরাপিস্টের চিকিৎসা, রেড-লাইট থেরাপি, বরফ স্নান (আইস বাথ) এবং নিয়মিত সাউনা সেশনও নেন এই ফুটবল তারকা।

সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, নতুন বিতর্কে ফিফা
ব্রাজিলের বিদায়ের কারণ কী নেইমার
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৮
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৮
সাইবার সুরক্ষা আইন: গুজব ঠেকানো নাকি কণ্ঠরোধ
সাইবার সুরক্ষা আইন: গুজব ঠেকানো নাকি কণ্ঠরোধ
সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 
সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা