আর্জেন্টিনা-মিসরের ‘পাতানো ম্যাচ’ বিতর্কে রেফারিদের পাশে দাঁড়ালেন কলিনা

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৪:১৩আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৪:১৩

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসরের ম্যাচটি ‘পাতানো’ ছিল! এমন অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু ফিফার অভিজ্ঞ ও প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা সেই ম্যাচে দায়িত্ব পালন করা অফিসিয়ালদের পক্ষেই অবস্থান নিয়েছেন। 

ম্যাচের ৬২ মিনিটে মিসরের মোস্তফা জিকোর করা একটি গোলকে ঘিরেই মূল বিতর্কের সৃষ্টি। গোলটি হলে ব্যবধান ২-০ হয়ে যেতো। তবে ভিএআরের পর্যালোচনায় দেখা যায়, আক্রমণ গড়ার সময় মিসরের মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন। এরপর মাঠের রেফারি গোলটি বাতিল করেন। কলিনার মতে, এটি স্পষ্ট ফাউল ছিল এবং ভিএআরের হস্তক্ষেপ একেবারেই যথাযথ ছিল।

তিনি বলেছেন, ‘প্রতিটি গোল হওয়ার পর ভিএআর আক্রমণের পুরো ধাপ পর্যালোচনা করে। গোলের আগে কোনো ফাউল শনাক্ত হলে এবং সেটি গোলের ওপর প্রভাব ফেলেছে বলে মনে হলে ভিএআর অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করে। ঘটনাটি গোলপোস্ট থেকে কত দূরে ঘটেছে বা গোল হওয়ার কতক্ষণ আগে ঘটেছে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের কাছে ফাউল মানেই ফাউল। সেটি যতটা স্পষ্টই হোক না কেন, মাঠের রেফারি যদি তা দেখতে না পান, তাহলে ভিএআর হস্তক্ষেপ করতে পারে।’

ম্যাচের শেষদিকে মিসরের হতাশা আরও বাড়ে। আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মোহাম্মদ সালাহ পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি নাকচ করে দেন। এরপর পাল্টা আক্রমণে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।

কলিনার ব্যাখ্যায়, আলভারেজ ও সালাহর ঘটনাটি ছিল ফুটবলের স্বাভাবিক শারীরিক সংস্পর্শের একটি ঘটনা, যা ফাউল হিসেবে গণ্য হওয়ার মতো নয়, ‘গোলের আগে আক্রমণ গড়ে ওঠার সময় কোনো ফাউল না থাকলে ভিএআর সে বিষয়ে রেফারিকে জানায়। প্রতিপক্ষের পায়ে পা পড়লে সেটি ফাউল। কিন্তু কোনো ডিফেন্ডার যদি আগে বল স্পর্শ করেন এবং এরপর স্বাভাবিক সংস্পর্শ হয়, তাহলে সেটিকে ফাউল বলা যায় না। একই ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাটিকেও রেফারি ও ভিএআর স্বাভাবিক সংস্পর্শ হিসেবেই বিবেচনা করেছেন।’

বিশ্বকাপে দায়িত্ব পালন করা ম্যাচ কর্মকর্তাদের সততা নিয়েও কথা বলেন কলিনা। তিনি বলেছেন, ‘ফুটবলে রেফারিং সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা সব সময়ই থাকবে। কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো জায়গা আমাদের খেলায় নেই। ফিফা বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। এ ধরনের অভিযোগ তাদের এবং তাদের পরিবারের প্রতি হুমকির পরিস্থিতিও তৈরি করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেছেন, ‘ফিফা রেফারিংকে কেউ প্রভাবিত করতে পারে- এমন দাবি করারও সুযোগ নেই। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও নন। তিনি সব সময় ফিফা টিম ওয়ানকে (ম্যাচ অফিসিয়াল) পূর্ণ সমর্থন দিয়েছেন এবং আমাদের সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন। ম্যাচ কর্মকর্তারা সৎভাবে সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড় ও কোচদের মতো তারাও প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন।’

/এফআইআর/
সম্পর্কিত
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ
বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা
ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত দিলেন স্টারমার 
সর্বশেষ খবর
ড্যাফোডিল গ্রুপে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল, আলোচনা যা নিয়ে
ড্যাফোডিল গ্রুপে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল, আলোচনা যা নিয়ে
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ
শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ 
শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ 
মাদুরো দম্পতির ভাগ্যে কী আছে
মাদুরো দম্পতির ভাগ্যে কী আছে
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?