কেন আর্জেন্টিনার ম্যাচে বাঁশি বাজাতে পারেন না ইংলিশ রেফারিরা?

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১০:০০আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:০০

বিশ্বকাপ নকআউট পর্বের শেষদিকে গড়ানোর সঙ্গে সঙ্গে রেফারিং সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও বিতর্ক বেড়েছে। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিসরের লড়াইয়ে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের কয়েকটি সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্য নিরপেক্ষ রেফারি নিয়োগ দেয় ফিফা। তবে শুধু নিরপেক্ষতা নয়, ম্যাচ অফিসিয়াল নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিষয়ও বিবেচনায় রাখা হয়। সে কারণেই টুর্নামেন্টের শেষ দিকে গিয়েও কিছু দেশের রেফারিদের নির্দিষ্ট কিছু ম্যাচে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকে না।

যদি ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আর্জেন্টিনার কোনো রেফারিকে আর ইংল্যান্ডের ম্যাচে দায়িত্ব দেওয়া হবে না। একইভাবে আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে ইংল্যান্ডের অভিজ্ঞ দুই রেফারি অ্যান্থনি টেইলর ও মাইকেল অলিভারও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করতে পারবেন না। 

বিশ্বকাপে ইতোমধ্যে সাতটি ম্যাচ পরিচালনা করেছেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে উঠলে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা থাকবে না। এর পেছনে রয়েছে চার দশকেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক ইতিহাস।

১৯৮২ সালের ২ এপ্রিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকা ফকল্যান্ড দ্বীপ দখল করে আর্জেন্টিনা। এরপর শুরু হয় ৭৪ দিনের ফকল্যান্ড যুদ্ধ। জুন মাসে আর্জেন্টিনার আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন, ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য এবং তিনজন ফকল্যান্ড দ্বীপবাসী নিহত হন। সেই সংঘাতের প্রভাব এখনো দুই দেশের সম্পর্কের ওপর রয়েছে।

কীভাবে নকআউট পর্বের রেফারি নির্বাচন করে ফিফা?

বিশ্বকাপের নকআউট পর্বে রেফারি নির্বাচন করা হয় প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে। এতে রেফারির পারফরম্যান্সের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর ভূরাজনৈতিক সম্পর্কও বিবেচনায় নেওয়া হয়। 

যেমন, ইংল্যান্ড বা নরওয়ের রেফারিদের আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে দায়িত্ব দেওয়া হয়নি। কারণ এই ম্যাচের বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে ইংল্যান্ড বা নরওয়ের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই কারণে আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলোকে শুধু অপর পাশের ব্র্যাকেটের কোয়ার্টার ফাইনালের জন্য বিবেচনায় রাখা হয়েছে। যেখানে রয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন ও বেলজিয়াম।

 

/এফআইআর/
সম্পর্কিত
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দল নিয়ে কী ভাবছেন স্ক্যালোনি
মরক্কোকে হারিয়ে ফ্রান্স কোচ যা বললেন
কীর্তি গড়েই চলেছেন এমবাপ্পে
সর্বশেষ খবর
উন্নয়নকেন্দ্র থেকে বের হয়ে শিশুরা যাতে আবার অপরাধে না জড়ায়: সমাজকল্যাণমন্ত্রী
উন্নয়নকেন্দ্র থেকে বের হয়ে শিশুরা যাতে আবার অপরাধে না জড়ায়: সমাজকল্যাণমন্ত্রী
বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি
বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের যে নির্দেশনা দিলো প্রশাসন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের যে নির্দেশনা দিলো প্রশাসন
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন, রাঙামাটিতে ৩০ গ্রাম প্লাবিত
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন, রাঙামাটিতে ৩০ গ্রাম প্লাবিত
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’