এই দলটা কখনোই বিশ্বাস হারায় না: মেসি

স্পোর্টস ডেস্ক 
১২ জুলাই ২০২৬, ১১:৫৬আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৭:২৬

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যে জয়ের পর স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। 

ম্যাচ শেষে আলবিসেলেস্তে অধিনায়ক বলেছেন, ‘এই জয়ে আমি খুবই আনন্দিত, এটি ছিল অত্যন্ত কঠিন লড়াইয়ের একটি জয়।’

এর পাশাপাশি তিনি নিশ্চিত করে জানান, প্রতিপক্ষ দল তাদের চমকে দিতে পারেনি, ‘আমরা জানতাম ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ও কঠিন হতে যাচ্ছে। সামনে যা আসছে, তার আগে একটা স্বস্তিদায়ক সপ্তাহ কাটানোর জন্য আমাদের এই ধাপটি পার করা গুরুত্বপূর্ণ ছিল।’

আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসির জন্য এই সেমিফাইনালটি হবে বিশেষ, কারণ এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। তাছাড়া, অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ—সব মিলিয়ে এবারই প্রথম তিনি ইংল্যান্ডের মুখোমুখি হবেন।

পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তারকা ফুটবলার ম্যাচের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন এবং একটি অনুপ্রেরণামূলক বার্তায় লিখেছেন, ‘আমাদের আবারও কঠিন পরীক্ষা দিতে হয়েছে (কষ্ট করতে হয়েছে), কিন্তু এই দলটা কখনোই বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে চলে এসেছি! আরও এগিয়ে যেতে হবে!’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
দর্শনীয় গোল করলেন মেসি
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
সর্বশেষ খবর
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের