৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ফিফার

স্পোর্টস ডেস্ক 
১৩ জুলাই ২০২৬, ২১:২২আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২২:৩৯

এবারই প্রথম ৪৮ দল নিয়ে উত্তর আমেরিকায় বিশ্বকাপ আয়োজন হচ্ছে। তবে এই আয়োজন নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। বিশেষ করে বিশ্বকাপের মান নষ্ট হওয়ার শঙ্কা নিয়ে। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে সফলতার সঙ্গেই শেষ হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। 

এবারের বিশ্বকাপকে তাই শতভাগ সফল বলে দাবি করছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেই সঙ্গে ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। 

এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে ফিফার সংশ্লিষ্ট কমিটি। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লুউইন-কে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে ৬৪ দলের টুর্নামেন্টের বিষয়টি নিশ্চিতভাবেই খতিয়ে দেখা হবে এবং এটি নিয়ে আলোচনা করা হবে। ফিফা সভাপতি আবারও জোর দিয়ে বলেন, বিশ্বকাপ ফুটবল আসলে পুরো বিশ্বের জন্য, কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার একচেটিয়া কোনও আসর নয়।”  

ইনফান্তিনো আরও যোগ করেন, “বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার প্রতিটি দেশেরই থাকা উচিত। আপনারা নিশ্চয়ই দেখছেন যে দলগুলোর মান এখন কতটা উঁচুতে এবং পুরো বিশ্বজুড়েই এই মান দিন দিন আরও বাড়ছে। আপনি যদি ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগই না দেন, তবে নিজেদের ফুটবলকে আরও উন্নত করার কোনও আগ্রহ বা তাড়না তারা খুঁজে পাবে না।”  

৩২ দল থেকে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অংশ নিলে আরও ১৬ দল বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাবে।  

/টিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
সর্বশেষ খবর
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
এবার বার্সার সামনে নতুন রেকর্ডের হাতছানি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী