ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ 

স্পোর্টস ডেস্ক 
১৩ জুলাই ২০২৬, ২৩:১৯আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২৩:১৯

বিশ্বকাপে শুরু থেকে লিওনেল স্ক্যালোনি একাদশে বড় পরিবর্তন করেননি। এবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই আর্জেন্টিনা কোচের। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নিয়মিত খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন বিশ্বকাপজয়ী এই কোচ।  

আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় ফাইনালের মিশনে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দলের অনুশীলনের আগ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, স্কালোনির কোচিং স্টাফ শুরুর একাদশে খুব বেশি রদবদলের পরিকল্পনা নেই। 

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে আর্জেন্টিনা। জিতলেও সেই ম্যাচে আলবিসেলেস্তেদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি স্ক্যালোনির দল। তবু সেই ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখছেন স্ক্যালোনি।  

সুইজারল্যান্ড ম্যাচে কঠিন পরীক্ষা দিলেও কোচিং স্টাফের বিশ্বাস, ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। একই সঙ্গে বেশ কয়েকটি পরিষ্কার গোলের সুযোগও তৈরি করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মূল সমস্যা ছিল সুযোগ কাজে লাগাতে না পারা এবং রক্ষণে কয়েকটি ভুল।  

ইংল্যান্ডের বিপক্ষে একই খেলোয়াড়দের ওপর আস্থা রাখার পেছনে রয়েছে ভিন্ন কারণ। দীর্ঘদিন ধরে এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করায় তাদের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা আছে স্ক্যালোনির। গুরুত্বপূর্ণ ম্যাচে এসব খেলোয়াড়রা নিজেদের সেরা ছন্দে ফিরবে এবং কাতার বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবে— এমনটাই বিশ্বাস এই কোচের। 

সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে মাঝমাঠ নিয়ে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাঝমাঠ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাননি স্ক্যালোনি। তবে শেষ ম্যাচে পেশিতে টান ধরা লিয়ান্দ্রো পারেদেস ছাড়া এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে নির্দিষ্ট কয়েকটি পজিশনে কৌশলগত পরিবর্তন দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই রেকর্ডের পাতায় মার্টিনেজ 
৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ফিফার
আর্জেন্টিনা নয়, ট্রাম্প প্রশাসন চায় বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড  
সর্বশেষ খবর
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
রংপুর বিভাগের চার জেলায় আবারও বন্যার শঙ্কা
রংপুর বিভাগের চার জেলায় আবারও বন্যার শঙ্কা
কুতুবদিয়ায় ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
কুতুবদিয়ায় ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী