বাজির বাজারে এগিয়ে ফ্রান্স, তবু নিজেদের স্বভাবসুলভ ফুটবলই খেলবে স্পেন 

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১৪:৪২আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৪:৪২

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হচ্ছে হেভিওয়েট স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সের বিপক্ষে রক্ষণাত্মক নয়, বরং নিজেদের স্বভাবসুলভ বলের দখল ও আক্রমণাত্মক ফুটবল খেলেই জয়ের লক্ষ্য নিয়ে নামবে তার দল।

সোমবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেছেন, প্রতিপক্ষের শক্তিকে সম্মান জানিয়ে মাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে নিজেদের ফুটবল খেলার পরিকল্পনা তাদের।

যদিও ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পেনকে এখনও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে উল্লেখ করেছেন, তবু বাজির বাজারে এগিয়ে রাখা হচ্ছে ফরাসিদেরই। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে ও উসমান দেম্বেলের মতো তারকাদের নিয়ে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে ‘লে ব্লু’রা।

তবে গত দুই দেখায় ফ্রান্সকে হারানো স্পেন এবারও চমক দেখাতে আত্মবিশ্বাসী। মঙ্গলবার টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে দে লা ফুয়েন্তের দল।

স্পেন কোচ বলেছেন, ‘ফ্রান্সকে আমরা খুব ভালোভাবেই বিশ্লেষণ করেছি। অনেক দিন ধরেই একে অপরের বিপক্ষে খেলছি। তাদের দারুণ সব খেলোয়াড় আছে, আমাদেরও আছে। নিজেদের সেরাটা তুলে ধরতে হবে, পাশাপাশি তাদের শক্তির জবাবও দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফুটবলে শেষ পর্যন্ত জয় পায় সেই দল, যারা আক্রমণ ও রক্ষণ দুইয়ের মধ্যে ভালো ভারসাম্য রাখতে পারে। আমরা এক-একটি দ্বৈরথ জিততে চাই এবং শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাই।’

তবে কাজটা যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন স্পেন কোচ। গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলে ফ্রান্সকে হারালেও সেই ম্যাচের সঙ্গে এবারকার লড়াইয়ের কোনো মিল দেখছেন না তিনি, ‘ওটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। আমরা ৫-১ গোলে এগিয়ে ছিলাম, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তারা ব্যবধান কমিয়ে ৫-৪ করে ফেলে। তাই এবার আমরা ভালো দিকগুলো ধরে রাখতে চাই, আর ভুলগুলো শুধরে নিতে চাই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সবচেয়ে দামি সেমিফাইনাল ইংল্যান্ড-আর্জেন্টিনার
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
‘ভার্জেন্টিনা’ বিতর্কে উত্তাল বিশ্বকাপ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
সর্বশেষ খবর
বিশ্বকাপে সবচেয়ে দামি সেমিফাইনাল ইংল্যান্ড-আর্জেন্টিনার
বিশ্বকাপে সবচেয়ে দামি সেমিফাইনাল ইংল্যান্ড-আর্জেন্টিনার
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্র ও যুগ্ম সচিবের বিরুদ্ধে তদন্ত শেষ 
মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্র ও যুগ্ম সচিবের বিরুদ্ধে তদন্ত শেষ 
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের