মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্র ও যুগ্ম সচিবের বিরুদ্ধে তদন্ত শেষ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৬, ১৬:০৪আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৬:০৪

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে, শিগগিরই তদন্ত প্রতিবেদনসহ আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) চিফ প্রসিকিউশন মো. আমিনুল ইসলাম এ তথ‍্য জানিয়েছেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরই মধ্যে কয়েকটি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। এসব মামলার মধ্যে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের মামলাও রয়েছে।

তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা থেকে এরই মধ্যে প্রায় ১০টি মামলার প্রতিবেদন তাদের কাছে এসেছে। এসব প্রতিবেদন বিস্তারিত যাচাই-বাছাই শেষে ফরমাল চার্জ দাখিল করা হবে।

তিনি আরও জানান, এসব মামলার আসামিদের তালিকায় বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রয়েছেন।

/বিআই/এমএএল/
সম্পর্কিত
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে?
‘ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকলে শেখ হাসিনার দেশে আসার সুযোগ নেই’
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের ওপর সৌদি হামলার নেপথ্যে ট্রাম্প
ইয়েমেনে হুথিদের ওপর সৌদি হামলার নেপথ্যে ট্রাম্প
রুপপুরে ৫ হাজার বিদেশি, পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি
রুপপুরে ৫ হাজার বিদেশি, পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি
হিটওয়েভে ত্বকের যত্ন: বিশেষজ্ঞের পরামর্শে জানুন করণীয়-বর্জনীয়
হিটওয়েভে ত্বকের যত্ন: বিশেষজ্ঞের পরামর্শে জানুন করণীয়-বর্জনীয়
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টাইন যুদ্ধাহতদের শান্তির বার্তা 
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টাইন যুদ্ধাহতদের শান্তির বার্তা 
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান