আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনও আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১৬:৫৫আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৭:৫৭

ফুটবলে বহুল প্রচলিত একটি কথা আছে, ‘আক্রমণ ম্যাচ জেতায়, আর রক্ষণ শিরোপা এনে দেয়।’ বিশ্বকাপের সেমিফাইনালের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট বিভিন্ন পারফরম্যান্স সূচক প্রকাশ করেছে। সেখানে আক্রমণে লিওনেল মেসির উপস্থিতি থাকলেও রক্ষণ, গোলকিপিং কিংবা ক্যারিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনও আর্জেন্টাইন ফুটবলারের দেখা মেলেনি।

আক্রমণভাগের পারফরম্যান্স সূচকে সবার ওপরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

তবে পাসিংয়ে পুরোপুরি আধিপত্য স্পেনের। এই বিভাগে শীর্ষ তিনটি স্থানই দখল করেছেন স্প্যানিশ ফুটবলাররা। তালিকার শীর্ষে রদ্রি, দ্বিতীয় স্থানে পাউ কুবারসি এবং তৃতীয় স্থানে আয়মেরিক লাপোর্তে।

রক্ষণভাগের সূচকে আর্জেন্টিনার কোনও ফুটবলার তো নেই-ই, এমনকি শীর্ষ পাঁচেও জায়গা হয়নি তাদের। এই তালিকায় সবার ওপরে আছেন সুইজারল্যান্ডের গ্রানিত জাকা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ইলিয়ট অ্যান্ডারসন, তৃতীয় স্থানে মরক্কোর বিলাল এল খানুস এবং চতুর্থ স্থানে ফ্রান্সের দায়োত উপামেকানো।

গোলকিপিংয়েও আর্জেন্টিনার কোনও প্রতিনিধিত্ব নেই। এই বিভাগে শীর্ষে রয়েছেন প্যারাগুয়ের ওরল্যান্ডো গিল। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্যাট্রিক বিচ এবং তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল।

বল বহনের (ক্যারিং) ক্ষেত্রেও স্পেনের দাপট স্পষ্ট। এই সূচকের শীর্ষ দুই স্থান দখল করেছেন রদ্রি ও পাউ কুবারসি।

বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা জায়গা করে নিলেও অপটার ব্যক্তিগত পারফরম্যান্স সূচক বলছে, আক্রমণে মেসির উপস্থিতি ছাড়া অন্য গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে প্রাধান্য বিস্তার করেছেন স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও মরক্কোর ফুটবলাররা।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দলে বিভক্তি?
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টাইন যুদ্ধাহতদের শান্তির বার্তা 
বিশ্বকাপে সবচেয়ে দামি সেমিফাইনাল ইংল্যান্ড-আর্জেন্টিনার
সর্বশেষ খবর
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, চলছে বিক্ষোভ
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, চলছে বিক্ষোভ
পরিবারকে না জানিয়ে দাফন, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
পরিবারকে না জানিয়ে দাফন, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
সবাইকে বলেছিলেন, ‘স্বামী চলে গেছেন’, সত্যিটা ছিল আরও ভয়ংকর
সবাইকে বলেছিলেন, ‘স্বামী চলে গেছেন’, সত্যিটা ছিল আরও ভয়ংকর
ফিটস এয়ারে একের পর এক যাত্রী হয়রানির অভিযোগ, খতিয়ে দেখছে বেবিচক
ফিটস এয়ারে একের পর এক যাত্রী হয়রানির অভিযোগ, খতিয়ে দেখছে বেবিচক
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান