আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান

সালেহ টিটু, বরিশাল
১৪ জুলাই ২০২৬, ০১:৫৯আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:৫৯

বরিশালে সাংগঠনিক সভায় দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধ থাকলে যেকোনও সমস্যার সমাধান দ্রুত সম্ভব বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিক মিলনিয়াতনে মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এ আহ্বান জানান তিনি। এতে সভাপতিত্ব করেন চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এমপি।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন জানিয়েছেন, সাংগঠনিক সভায় দলীয়প্রধান তারেক রহমান ১ ঘণ্টা ২০ মিনিট বক্তব্য দেন।

এ সময় দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বারবার। একই সঙ্গে উন্নয়নের বিষয় তুলে ধরে তিনি বলেন, বরিশালসহ দক্ষিণ অঞ্চলের যেসব উন্নয়ন দরকার, সে বিষয়ে আমি অবহিত। সব উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সময় সভামঞ্চের সামনে থাকা কিছু নেতৃবৃন্দ কথা বলায় তারেক রহমান বরিশালের আঞ্চলিক ভাষায় বলেন, আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু, এভাবে তিন বার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে সবাইকে হাসিয়ে তোলেন।

সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এ সময় তারেক রহমান সেখানে উপস্থিত বিভিন্ন কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ করে বলেন, কার কার যমজ সন্তান রয়েছে। এক নেতা বলেন তার যমজ দুই মেয়ে রয়েছে, আরেক নেতা বলেন তার যমজ তিন ছেলে রয়েছে।

তারেক রহমান বলেন, যমজ তিন ছেলের মধ্যেও তো বাগবিতণ্ডা হয়, দ্বন্দ্ব হয় তারপরও তো একই টেবিলে খেতে যায়। এই পারিবারিক বিষয়টি নেতাকর্মীরা যদি ধরে রাখতে পারেন তাহলে ঐক্যের ফাটল ধরা কোনোভাবেই সম্ভব নয়। আপনাদের ঐক্যই সব সমস্যার সমাধান দেবে।

 

সভা শুরুর পূর্বে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন নগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান, ঐতিহ্যবাহী ১৪টি খালের সংস্কার এবং ৩০টি ওয়ার্ডের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান প্রধানমন্ত্রীর কাছে।

এ সময় প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়ন কার্যক্রমের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন বলে জানিয়েছেন প্রশাসক শিরিন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বক্তব্যকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। এছাড়া উন্নয়নের বিষয় তিনি অবগত এবং পর্যায়ক্রমে সকল উন্নয়ন বাস্তবায়ন করা হবে বলে বক্তব্যে তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলার ছয়টি আসনের ছয় এমপি, মহানগর-উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সব সদস্য, ১১টি অঙ্গ সংগঠন এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।

/এএম/এম/
সম্পর্কিত
বিএনপিতে হাইব্রিডদের জায়গা নেই, তৃণমূলকে সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ খবর
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭
রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী