সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ০০:৩০আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০০:৩০

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ আখ্যা দিয়ে বলেছেন, এই ম্যাচ শুধু ফুটবলের লড়াই নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপের সার্বভৌমত্বের প্রশ্নও।

বুধবার দুই দলের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনালের আগে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভিয়াররুয়েল লিখেছেন, ‘আমরা দখলদার জলদস্যুদের বিপক্ষে খেলবো। এটি শুধু আরেকটি ম্যাচ নয়।’

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপ—যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত। দ্বীপটি নিয়ে দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।

ভিয়াররুয়েল আরও লিখেছেন, ‘আমি রাজনৈতিক শুদ্ধতার ধার ধারবো না, মাথা ঠান্ডাও রাখবো না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সব সময়ই অন্যরকম কিছু।’

তিনি বলেন, ‘এখানে আছে মালভিনাস, আছে ডিয়েগো, আছে লিওর শেষ বিশ্বকাপ অভিযান। আর আছে দখলদারদের রুখে দেওয়ার লড়াই।’ 

পোস্টের শেষদিকে তিনি লিখেছেন, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা! শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের প্রাপ্য দাবি জানিয়ে যাবো।’ 

/এফআইআর/
সম্পর্কিত
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
সর্বশেষ খবর
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে মেসিকে আজ যা করতে হবে
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল