এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১৪:৪৩আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৪:৪৩

বিশ্বকাপ ফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে গোলের সংখ্যায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সমান্তরালে থাকলেও, অ্যাসিস্টে এগিয়ে থেকে এখন শীর্ষস্থানে আর্জেন্টাইন মহাতারকা। ফলে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে আপাতত নিয়ন্ত্রণটা মেসির হাতেই।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করলে প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয় অ্যাসিস্টের সংখ্যা।

২০২৬ বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে—দুজনেই এখন পর্যন্ত ৮টি করে গোল করেছেন। তবে সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মেসি নিজের অ্যাসিস্ট সংখ্যা বাড়িয়ে ৪-এ নিয়ে গেছেন, যা এমবাপ্পের চেয়ে একটি বেশি।

অন্যদিকে, স্পেনের কাছে সেমিফাইনালে হেরে ফ্রান্সের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পের সামনে নিজের গোল ও অ্যাসিস্ট বাড়ানোর সুযোগ রয়েছে। তবু বিশ্বকাপ ফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন স্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছেন লিওনেল মেসি।

গোল্ডেন বুটের বর্তমান চিত্র

খেলোয়াড়

দেশ

গোল

অ্যাসিস্ট

লিওনেল মেসি

আর্জেন্টিনা

কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্স

হ্যারি কেইন

ইংল্যান্ড

জুড বেলিংহ্যাম

ইংল্যান্ড

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে উত্তপ্ত ঘটনার তদন্তে নামতে পারে ফিফা
উত্তপ্ত মুহূর্ত নিয়ে বেলিংহাম, ‘মেসির সঙ্গে শুধু ফাউল নিয়েই কথা হচ্ছিল’
ফাইনাল নিশ্চিত করেই ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি
সর্বশেষ খবর
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
যুক্তরাষ্ট্র সফর পেছালেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র সফর পেছালেন নেতানিয়াহু
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
প্রস্তুতি নেওয়ার সময় দুই ছিনতাইকারী গ্রেফতার  
প্রস্তুতি নেওয়ার সময় দুই ছিনতাইকারী গ্রেফতার  
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার