উত্তপ্ত মুহূর্ত নিয়ে বেলিংহাম, ‘মেসির সঙ্গে শুধু ফাউল নিয়েই কথা হচ্ছিল’

স্পোর্টস ডেস্ক  
১৬ জুলাই ২০২৬, ১৫:০৪আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৭:১৯

বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচ চলাকালে জুড বেলিংহাম ও লিওনেল মেসির উত্তপ্ত বাক্যবিনিময় ক্যামেরায় ধরা পড়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ম্যাচ শেষে ইংল্যান্ডের এই মিডফিল্ডার জানিয়েছেন, ঘটনাটি ছিল শুধুই একটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে স্বল্প সময়ের বিতর্ক।

সেমিফাইনালে দুই ফুটবল তারকার কথোপকথন ঘিরে নানা জল্পনা তৈরি হলেও বেলিংহাম স্পষ্ট করে বলেছেন যে সেখানে ব্যক্তিগত কোনও বিরোধ ছিল না। ম্যাচ শেষে বলেছেন, পুরো বিষয়টি একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করেই হয়েছিল, ‘মেসির সঙ্গে কথোপকথন? আসলে আমরা একটি ফাউল নিয়ে আলোচনা করছিলাম। এতে অস্বাভাবিক কিছু ছিল না।’

তিনি আরও বলেছেন, ‘আমি জানি, সবাই বিষয়টিকে বড় করে দেখাবে। কিন্তু আসলে তেমন কিছুই ঘটেনি।’

রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার জানান, তিনি মনে করেছিলেন আর্জেন্টিনার আগে একটি ফাউল করা হয়েছিল। জবাবে মেসি তাকে বলেছেন, ‘তাহলে আমার ওপর যে ফাউলটা করা হলো, সেটা কী?’

উত্তরে বেলিংহাম তখন মেসিকে বলেছেন, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
সর্বশেষ খবর
হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্ত করছে ভারত: রিজভী
হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্ত করছে ভারত: রিজভী
এবার ভারতেই হবে আইপিএল নিলাম
এবার ভারতেই হবে আইপিএল নিলাম
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের