আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে উত্তপ্ত ঘটনার তদন্তে নামতে পারে ফিফা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১৫:৪৮আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৫:৪৮

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর নতুন বিতর্কে জড়িয়েছেন জুড বেলিংহাম। ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্টিন বারকোকে চড় মারার অভিযোগ উঠেছে ইংল্যান্ডের এই তারকার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফিফা তদন্তে নামতে পারে বলেও জানা গেছে।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ২-১ গোলে হেরে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন চূর্ণ হয়ে যায় ইংল্যান্ডের। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা পরস্পরকে শুভেচ্ছা জানাতে গেলে বেলিংহাম ও বারকোর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ডান হাত দিয়ে বারকোর মাথায় চড় মারেন বেলিংহাম।

যদিও ম্যাচের রেফারি বা অন্য কোনো ম্যাচ অফিসিয়াল ঘটনাস্থলে কোনো ব্যবস্থা নেননি, তবু ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে ফিফার।

ফলে শনিবার মিয়ামিতে ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে ইংল্যান্ডের এই মিডফিল্ডারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে জানায়নি যে তারা ঘটনাটি তদন্ত করছে বা শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে।

ফিফা তদন্ত শুরু করলে সম্ভাব্য সিদ্ধান্ত হতে পারে—শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়া, আর্থিক জরিমানা কিংবা সাময়িক নিষেধাজ্ঞা।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার কোচ হিসেবে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্ক্যালোনির
রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার সপ্তম জয়
স্ক্যালোনি কেন দেরিতে আর্জেন্টিনায় আসছেন
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার