বিশ্বকাপের হতাশার পর ২৩ মিলিয়ন ডলারের সুপার ইয়ট কিনলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৫

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। চোটজর্জরিত নেইমারও টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দেন। এরপর পোকার টুর্নামেন্টেও হতাশা সঙ্গী হয় তার। এমন সময়ই ২৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিলাসবহুল সুপার ইয়ট কিনেছেন ব্রাজিলিয়ান তারকা। এমন তথ্য জানিয়েছে টিওআইসি স্পোর্টস।

৩৪ বছর বয়সী নেইমার নিজের নামের আদ্যক্ষর মিলিয়ে নতুন ইয়টটির নাম রেখেছেন ‘এনজোটা’ (NJota)। নৌযান–বিষয়ক বিশেষজ্ঞ নাদিনহো মারিনহেইরো ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ইয়টটি ব্রাজিলের রিও ডি জেনিরোর জনপ্রিয় পর্যটনকেন্দ্র আংরা দোস রেইস-এ নোঙর করা রয়েছে।

৪৬ মিটার দীর্ঘ এই সুপার ইয়টের আয়তন প্রায় ৮০০ বর্গমিটার। এতে রয়েছে ছয়টি বিলাসবহুল প্রাইভেট স্যুট, একাধিক বিনোদনকক্ষ এবং ওপরের ডেকে একটি হেলিপ্যাড। ইয়টটিতে চারটি ১ হাজার ৪৫০ হর্সপাওয়ার ক্ষমতার ইঞ্জিন রয়েছে, যা ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার গতিতে চলতে পারে।

ব্রাজিলের সাময়িকী নাউতিকার তথ্য অনুযায়ী, এটি একেবারে নতুন করে তৈরি করা হয়নি। ‘JAQ H1’ নামের একটি পুরোনো ভারী জলযানকে আধুনিক প্রযুক্তিতে পুনর্নির্মাণ করে বিলাসবহুল সুপার ইয়টে রূপ দেওয়া হয়েছে। দীর্ঘ সমুদ্রযাত্রার পাশাপাশি সর্বোচ্চ আরাম নিশ্চিত করেই এটি তৈরি করা হয়েছে।

এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডেভিড বেকহামের মতো ফুটবল তারকারাও ব্যক্তিগত সুপার ইয়ট কিনেছেন।

নেইমারের বিলাসবহুল সম্পদের তালিকায় আগে থেকেই রয়েছে ব্যক্তিগত জেট, ব্যাটম্যানের গাড়ির আদলে তৈরি ব্যাটমোবাইল এবং বিশ্বের বিভিন্ন দেশে একাধিক দামি সম্পত্তি।

/টিএ/এম/
সম্পর্কিত
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ