ফিফার ওপর খেপলেন আর্জেন্টিনা কোচ

তানজীম আহমেদ, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে
১৮ জুলাই ২০২৬, ০৯:১৩আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৯:৪২

আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা ধরে রাখার মিশন। প্রতিপক্ষ স্পেন। রবিবারের ম্যাচের আগে আলবিসেলেস্তেদের কোচ নিউইয়র্কে সংবাদ সম্মেলনে এসে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ আগামীকাল যেখানে বিশ্বকাপ ফাইনাল হবে, সেই নিউ জার্সি শহরে গত রাতে পৌঁছানোর পর শুক্রবার বিকালেই দলকে অনুশীলনে নামতে হয়েছে!

ফিফার সিদ্ধান্তের কারণে শুক্রবার যে সময়ে দলকে অনুশীলন করতে হয়েছে, তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন লিওনেল স্কালোনি। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার পর আর্জেন্টিনা দল আটলান্টায় অবস্থান করছিল এবং গত রাতেই তারা সেখান থেকে এখানে এসে পৌঁছায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুরুর একাদশে কোনও পরিবর্তনের পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হলে, মেসিদের মাস্টারমাইন্ড উত্তর দেন এভাবে, ‘আমরা এই মাত্র কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছি, কারণ গত রাত প্রায় ১১টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। শুক্রবার ওরা আমাদের এমন একটা সময়ে অনুশীলন করতে বাধ্য করেছে; যা আমরা একদমই চাইনি। কিন্তু এই সংবাদ সম্মেলন এবং সব আনুষ্ঠানিকতার চক্করে আমাদের তড়িঘড়ি করে একটা অদ্ভুত অনুশীলন সেশন সারতে হয়েছে, যেখানে আমরা নতুন কোনও কৌশল পরখ করে দেখার সুযোগই পাইনি।’

কোচের এই অভিযোগের মূল কারণ হলো, ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের শহরে পৌঁছানোর পরপরই তীব্র গরমের মধ্যে দুপুর সারে ৩টায় দলকে অনুশীলনে নামতে হয়— যা বছরের এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই স্বাভাবিক চিত্র। এর সাথে যোগ হয়েছে নকআউট পর্বে একের পর এক ম্যাচ খেলার ধকল; যা নিয়ে স্ক্যালোনি আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। মূলত খেলোয়াড়দের রিকভারি বা ক্লান্তি কাটানোর পর্যাপ্ত সময় না মেলাতেই সবচেয়ে বেশি ক্ষুব্ধ কোচ।

তার কথা, ‘আমরা এখন বিশ্রামের ওপর জোর দিচ্ছি এবং সেটার ওপর ভিত্তি করেই দেখবো খেলোয়াড়দের কী অবস্থা। কারণ কয়েকজন খেলোয়াড় এখনও ১০০ ভাগ ফিট নন, আমরা তাদের অবস্থা মূল্যায়ন করবো।’

তবে তিনি যোগ করেন, ‘আমরা নিজেদের শক্তির কথা মাথায় রেখেই খেলি, তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোর প্রতিও আমাদের নজর আছে।’

/আরকে/
সম্পর্কিত
বিশ্বকাপের সেরা গোলকিপার হওয়ার দৌড়ে এগিয়ে কে?
আর্জেন্টিনা-স্পেন মহারণ: মাঝমাঠের লড়াইয়েই নির্ধারিত হতে পারে বিশ্বকাপের ভাগ্য
তৃতীয় স্থানই এখন সান্ত্বনা, শেষ ম্যাচে মুখোমুখি দুই ইউরোপীয় পরাশক্তি
সর্বশেষ খবর
সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়
সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়
প্রাকৃতিক দুর্যোগ: পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম চলমান
প্রাকৃতিক দুর্যোগ: পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম চলমান
বিশ্বকাপের সেরা গোলকিপার হওয়ার দৌড়ে এগিয়ে কে?
বিশ্বকাপের সেরা গোলকিপার হওয়ার দৌড়ে এগিয়ে কে?
তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু
তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা