বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, কী ঘটেছিল সেবার?

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ২১:২২আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২১:৪১

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আজ রাত বাংলাদেশ সময় ১টায় নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে ফিরে দেখা যাক বিশ্বকাপে দুই দলের একমাত্র মুখোমুখি লড়াইয়ের স্মৃতি।

বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেনের দেখা হয়েছে মাত্র একবার। ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সেবার আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আরতিমে। জন্মগত গোলস্কোরার হিসেবে পরিচিত এই স্ট্রাইকার তখন ইন্ডিপেনদিয়েন্তের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন। পরে তিনি আর্জেন্টাইন ফুটবলের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।

ম্যাচে বাঁ পা ও ডান পায়ে একটি করে গোল করে স্পেনের কিংবদন্তি গোলরক্ষক হোসে আনহেল ইরিবারকে পরাস্ত করেছিলেন আরতিমে। সেই ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডার এরমিন্দো ওনেগাও ছিলেন অসাধারণ, দলের খেলায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মুখোমুখি পরিসংখ্যান

বিশ্বকাপের বাইরে সব ধরনের প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। সেখানে দুই দলের লড়াই বেশ সমানে সমান।

*আর্জেন্টিনার জয়: ৬ ম্যাচ

*স্পেনের জয়: ৬ ম্যাচ

* ড্র: ২ ম্যাচ

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৮ সালের ২৭ মার্চ। মাদ্রিদে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে হোর্হে সাম্পাওলির কোচিংয়ে খেলা আর্জেন্টিনাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল স্পেন।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
স্থানীয় সরকার নির্বাচন: দেশের ১১৪টি ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ শুরু
সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে করছাড় ১ শতাংশ
সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে করছাড় ১ শতাংশ
জুলাই আন্দোলনে বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা ও জয়সহ ১২৫ জনের নামে মামলা
জুলাই আন্দোলনে বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা ও জয়সহ ১২৫ জনের নামে মামলা
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার