শুরু হলো বিশ্বকাপ শিরোপার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৬, ০১:০৬আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:৪৭

৩৮ দিন, ১০৩ ম্যাচ পর অবশেষে শিরোপার চূড়ান্ত মঞ্চে বিশ্বকাপ। কে হাসবে শেষ হাসি? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পারবে শিরোপা ধরে রাখতে, নাকি ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার দেখা পাবে স্পেন। উত্তর মিলবে আজ ফাইনাল ম্যাচের পর। 

এর আগে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার আগে হয়েছে জমকালো সমাপনী অনুষ্ঠান। 

শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে সেমিফাইনালে জেতা দলে আস্থা রেখেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনালে নেমেছে ইউরোপিয়ানরা।

ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানো দল থেকে তিনটি পরিবর্তন এনে বিশ্বকাপ ফাইনালের একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে কোনো পরিবর্তন না এনে আগের ম্যাচের একাদশই ধরে রেখেছেন।

আর্জেন্টিনার মাঝমাঠে ফিরেছেন রদ্রিগো ডি পল। ডানপ্রান্তের ডিফেন্সে সুযোগ পেয়েছেন গনসালো মন্টিয়েল। আর আক্রমণভাগের উইংয়ে নেমেছেন নিকোলাস গনসালেস।

ফলে একাদশ থেকে জায়গা হারিয়েছেন জুলিয়ানো সিমেওনে, নাহুয়েল মোলিনা ও লিয়ান্দ্রো পারেদেস। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি।

অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পাওয়া চোটের কারণে সপ্তাহজুড়ে অনুশীলনে অনিয়মিত থাকলেও স্পেনের হয়ে শুরু থেকেই খেলছেন লামিনে ইয়ামাল। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি কাটিয়ে একাদশে জায়গা ধরে রেখেছেন পেদ্রো পোরোও। তবে পেদ্রি আছেন বদলি বেঞ্চে।

দুই দলের একাদশ

স্পেন: উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া; রদ্রি (অধিনায়ক), ফাবিয়ান রুইস, দানি ওলমো; লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনসালেস; লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেস।

/এফআইআর/
সম্পর্কিত
নিকো পাজের আবেগঘন পোস্ট, ‘বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনবো’
ফাইনালের সবচেয়ে উত্তপ্ত সময়ে মোনাজাতে ব্যস্ত ছিলেন ইয়ামাল!
স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক, ‘আমাকে খুব বেশি কাজ করতে হয়নি’ 
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
উৎসে কর মনিটরিংয়ে হয়রানি না করার আহ্বান ডিসিসিআইয়ের
উৎসে কর মনিটরিংয়ে হয়রানি না করার আহ্বান ডিসিসিআইয়ের
শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই
শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন