প্রত্যাশিত কৌশলে স্পেনকে গোল পেতে দেয়নি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৬, ০২:০০আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:০৪

নিউ ইয়র্কে বিশ্বকাপের ফাইনালে শুরু থেকে প্রত্যাশিত কৌশলেই খেলেছে আর্জেন্টিনা। নিজেদের অর্ধে নেমে এসে রক্ষণে প্রতিরোধ গড়ে খেলেছে তারা। যাতে স্পেনের আক্রমণভাগ সহজে জায়গা তৈরি করতে না পারে। ফলে বলের দখল বেশি থাকলেও আক্রমণে কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে বেগ পেতে হয়েছে স্পেনকে। তাই শুরুর অর্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোলশূন্য অবস্থাতে বিরতিতে গেছে দুই দল। 

তবে ম্যাচের শুরুর দিকে গোলের ভালো সুযোগ তৈরি করে স্পেন। ৫ মিনিটে আক্রমণের সূচনা করেন লামিনে ইয়ামাল।

বক্সে ক্রস দেওয়ার চেষ্টা করলে বল প্রতিপক্ষের গায়ে লেগে দানি ওলমোর সামনে চলে যায়। ওলমো দারুণ বুদ্ধিমত্তায় বলটি আবার ইয়ামালের পথেই ফিরিয়ে দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে শটের প্রস্তুতি নেন এই ফরোয়ার্ড। কিন্তু শেষ মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেজ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত প্রতিরোধে ব্যর্থ হয় তারা। 

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় গোলের দেখা মেলেনি। অন্যদিকে পুরো ৪৫ মিনিটে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে মোট তিনটি শট হয়েছে, যার সবকটিই নিয়েছে স্পেন। 

/এফআইআর/
সম্পর্কিত
নিকো পাজের আবেগঘন পোস্ট, ‘বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনবো’
ফাইনালের সবচেয়ে উত্তপ্ত সময়ে মোনাজাতে ব্যস্ত ছিলেন ইয়ামাল!
স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক, ‘আমাকে খুব বেশি কাজ করতে হয়নি’ 
সর্বশেষ খবর
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে তারেক রহমান
শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে তারেক রহমান
টানা তিন প্রান্তিকে কমেছে জিডিপি প্রবৃদ্ধি, জানুয়ারি-মার্চে নেমেছে ২.২২ শতাংশে
টানা তিন প্রান্তিকে কমেছে জিডিপি প্রবৃদ্ধি, জানুয়ারি-মার্চে নেমেছে ২.২২ শতাংশে
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের