৫৯ বছরেও গোল, ফুটবল বিশ্বকে আবারও চমকে দিলেন কিং কাজু

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৭:২১আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৭:২৪

জাপানের ফুটবল আইকন কাজুয়োশি মিউরা। যিনি সবার কাছে ‘কিং কাজু’ নামে পরিচিত। ৫৯ বছর বয়সে আবারও ইতিহাস গড়েছেন তিনি। শনিবার এম্পেররস কাপে ইওয়াকি ফুরুকাওয়াকে ৭-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে ফুকুশিমা ইউনাইটেড। ম্যাচটিতে গোল করে প্রায় চার বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে নিজের নাম আবারও স্কোরশিটে তুলেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

ম্যাচের ৫২ মিনিটে সতীর্থের কাটব্যাক থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়িয়ে ফুকুশিমাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন মিউরা। গোল করার সময় তার বয়স ছিল ৫৯ বছর ১৪৯ দিন।

গোলের পর মাঠে ও বেঞ্চে থাকা সতীর্থরা তাকে অভিনন্দন জানান। তিন মিনিট পর তাকে বদলি করা হয়।

সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে জাপান ফুটবল লিগে সুজুকা পিজি (বর্তমান অ্যাতলেতিকো সুজুকা)-এর হয়ে এফসি ওসাকার বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছিলেন মিউরা।

জাপান জাতীয় দলের সাবেক এই তারকা ২০২৭ সালের জুন পর্যন্ত ফুকুশিমা ইউনাইটেডে ধারে খেলতে আসার চুক্তিটি বাড়িয়েছেন। গত ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ক্লাবটিতে যোগ দেন তিনি এবং ২০২৬ মৌসুমে ৬টি ম্যাচ খেলেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সর্বশেষ খবর
ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, আর গাইবেন না গান!
ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, আর গাইবেন না গান!
রেল কর্মকর্তা হত্যা: ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
রেল কর্মকর্তা হত্যা: ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
চট্টগ্রামে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন শোরুম
চট্টগ্রামে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন শোরুম
ট্রেজারার নিয়োগ নিয়ে জবিতে শিক্ষক সমিতির কড়া হুঁশিয়ারি
ট্রেজারার নিয়োগ নিয়ে জবিতে শিক্ষক সমিতির কড়া হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস